ভারতে প্রতিদিন পণের বলি ২০ জন নারী, ভয়ঙ্কর রিপোর্ট এনসিআরবি-র
ভারতে পণপ্রথা অনেক দশক আগে আইন করে নিষিদ্ধ হলেও এই প্রথা যে এখনও সমাজে কতটা গভীরভাবে গেঁথে রয়েছে তা সাম্প্রতিক একাধিক ঘটনায় ফের প্রমাণিত।
গত ২১ অগাস্ট মারাত্মক অগ্নিদগ্ধ হয়ে মারা যান নিকি নামে এক বধূ। অভিযোগ উঠেছে, সিরসা গ্রামের শ্বশুরবাড়িতে তাঁকে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। স্বামী তাঁকে মারধর করছেন সহ নিকির নানা ভিডিও জনমানসে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।

নিকির পরিবার জানিয়েছে, ২০১৬ সালের বিয়ের সময় তার শ্বশুরবাড়িতে একটি স্করপিও এসইউভি, একটি মোটরসাইকেল এবং সোনা উপহার দেওয়া সত্ত্বেও, পরবর্তীতে ৩৬ লক্ষ টাকা ও একটি বিলাসবহুল গাড়ির নতুন দাবি জানানো হয়। জানা গিয়েছে, অত্যাচারের ঘটনা বারবার ঘটার পরও নিকিকে বারবার শ্বশুর বাড়িতে ফেরত পাঠায় তাঁর পরিবার। নিজেদের সম্মান রক্ষা করতে গিয়ে মেয়ের জীবন চলে যাবে, এই ভাবনা এখনও মেয়ের বাড়ির লোকেদের মনে তৈরি হয়নি, এমনটাই মনে করছেন সমাজকর্মী বিশেষজ্ঞরা। ফলে নিকির ক্ষেত্রেও তাঁকে বাড়িতেই রেখে দিয়ে ফেরত না পাঠালে এত ভয়াবহ পরিণতি হয়ত হতো না।
আর এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। জাতি-ধর্ম নির্বিশেষে পণপ্রথা আজও ভয়ঙ্করভাবে বিদ্যমান। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB) রিপোর্ট অনুযায়ী, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে ভারতে পণপ্রথার কারণে ৩৫,৪৯৩ জন মহিলা মারা গিয়েছেন। অর্থাৎ প্রতিদিন প্রায় ২০ জনকে মরতে হয়েছে পণের বলি হয়ে।
মনোবিজ্ঞানীরা বলছেন, পণপ্রথা পিতৃতান্ত্রিক নিয়ন্ত্রণকে শক্তিশালী করার একটি হাতিয়ার হয়ে উঠেছে। নারীরা এখন উচ্চ বেতনের চাকরি করলেও, তাদের এখনও নির্ভরশীল হিসেবে দেখা হয়। বস্তুত, পণপ্রথা নারীদের দায় হিসেবে দেখার ধারণাকে শক্তিশালী করে। সেখানে তাদের বাবা-মা বাধ্যবাধকতা পূরণ করবে বলে আশা করা হয়।
পাশাপাশি বিশেষজ্ঞরা এটাও মনে করছেন যে, ভারতীয় দণ্ডবিধির এই অপরাধ সংক্রান্ত ধারার অতিরিক্ত অপব্যবহারের ফলে প্রকৃত ভুক্তভোগী বা নিগৃহীতারা সমস্যায় পড়েন। তাঁরা বিচার পান না। একইসঙ্গে আদালতে অনেক সময় শারীরিক নির্যাতনের রিপোর্ট চাওয়া হয়, অথচ মানসিক উৎপীড়নের কোনও প্রমাণ দেওয়া সম্ভব হয় না। ফলে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে।
-
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, কেন্দ্রের কাছে বিস্তারিত নথি-সহ রিপোর্ট দিল রাজ্য -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, বিকল্প উৎসে তেল খুঁজতে সক্রিয় ভারত -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
মানবিকতার নজির শ্রীলঙ্কার, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের এক মাসের বিনামূল্যে ভিসা -
গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন -
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
মোদী কলকাতায় আসার আগেই চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা? ১২ মার্চ গুরুত্বপূর্ণ বৈঠক -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য?












Click it and Unblock the Notifications