করোনা আবহেই পালাবদলের ঝড়ো ইনিংস তামিলভূমিতে, মুখ্যমন্ত্রী পদে শপথ স্ট্যালিনের
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন স্ট্যালিন
করোনা আবহেই সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পালাবদলের ঝড় ওঠে তামিলনাড়ুতে। স্ট্যালিনের হাত ধরেই বিপুল ভোটে জয়ী হয় ডিএমকে। অবশেষে শুক্রবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দ্রাবিড় মুন্নেটা কাজগম (ডিএমকে) প্রধান মুথুভেল করুণানিধি স্ট্যালিন ওরফে এমকে স্ট্যালিন। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন সকালে চেন্নাইয়ের রাজভবনে ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

প্রসঙ্গত উল্লেখ্য, জয়ললিতা ও করুণানিধিহীন এ বারের তামিলনাড়ু ভোটের দিকে নজর ছিল সবপক্ষেরই। অবশেষে প্রায় এক দশক ক্ষমতায় থাকার পর গদি ছাড়তে হল এআইডিএমকে-কে। ক্ষমতাচ্যুত হলেন ই কে পালানীস্বামী। অন্যদিকে এদিন রাজভবনে স্ট্যালিনকে শপথগ্রহণ পাঠ করালেন তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত। তামিল ভাষায় শপথ বাক্য পাঠ করেন এই বর্ষীয়ান নেতা।
এছাড়াও ৩৩ জন মন্ত্রী আজ শপথ বাক্য পাঠ করেছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, স্ট্যালিনের ক্যাবিনেটে ১৫টি নতুন মুখের দেখা মিলবে এ বছর। তামিল রাজনীতির পুরোধা এম করুনানিধির ছোট ছেলে স্ট্যালিন হলেন রাজ্যের ১৪তম মুখ্যমন্ত্রী। অন্যদিকে এবারের নির্বাচনে ২৩৪ আসনের তামিলনাডু় বিধানসভায় স্ট্যালিনের নেতৃত্বে ডিএমকে জেতে ১৩৩ আসনে। ডিএমকে-র শরিক দল কংগ্রেস জেতে ১৮টি আসনে। বিরোধী এআইএডিএমকে সেখানে জেতে ৬৬টি ও বিজেপি ৪টি আসনে।
-
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম










Click it and Unblock the Notifications