মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ি এগিয়ে ৪৪ বছরের দেবেন্দ্র ফাডনবিস

ফাডনবিস সাংবাদিকদের জানিয়েছেন, সাধারণ মানুষ আমাদের জন্য ইতিবাচক সাড়া দিয়েছেন। বিজেপি নিশ্চিতভাবেই মহারাষ্ট্রে সরকার গড়বে, এবং মুখ্যমন্ত্রীও বিজেপি থেকেই হবে। বিজেপির সংসদীয় দল রবিবার দুপুরেই মুখ্যমন্ত্রীর পদে প্রার্থী নির্বাচন করতে ও দলের রাজনৈতিক মতামত পর্যালোচনার জন্য দিল্লিতে বৈঠক করেন। আর এই বৈঠকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম সারিতেই উঠে আসে ৪৪ বছরের দেবেন্দ্র ফাডনবিসের নাম।
এখনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না হলেও গত এক মাস ধরেই মহারাষ্ট্রে একটি স্লোগানে ছেয়ে গিয়েছে, তা হল "দিল্লিতে নরেন্দ্র, মহারাষ্ট্রে দেবেন্দ্র।" বিজেপির জয়ের পর তো এই স্লোগানটি আরও জোরদার হয়েছে। এমনকী দেবেন্দ্র ফাডনবিসের জয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে যে হাজার হাজার ফুলের তোড়া এসেছে তার অধিকাংশতেই তাঁকে মুখ্যমন্ত্রী বলেই সম্বোধন করা হয়েছে।
মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে বিজেপি কিন্তু কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম সামনে আনেনি। বরং নরেন্দ্র মোদীকে সামনে রেখেই সারা হয়েছিল নির্বাচন। সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে যে ফাডনবিস এগিয়ে তার পিছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, ফাডনবিসের জন্য আরএসএস-এর সমর্থম রয়েছে। দ্বিতীয়ত, তার পরিস্কার ভাবমূর্তি এবং তৃতীয়ত, দেবেন্দ্র ফাডনবিসের অবাধ জনপ্রিয়তা। আর সবচেয়ে উল্লেখযোগ্য দেবেন্দ্র ফাডনবিস তরুন প্রজন্মের নেতা হিসাবে মোদীর তালিকায় উপরের দিকেই রয়েছেন।
-
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন












Click it and Unblock the Notifications