তামিলনাড়ুতে বিহারের পরিযায়ীদের ওপরে হামলার অভিযোগ! কেন্দ্রের হস্তক্ষেপ দাবি উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের
তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকদের ওপরে হামলার খবরে তপ্ত বিহারের রাজনীতি। বিহারের উপ মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন।
তামিলনাড়ুতে বিহারের পরিযায়ী শ্রমিকদের ওপরে হামলার অভিযোগ উঠেছে। এই বিষয়টি নিয়ে উত্তাল বিহারের রাজনীতি। বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, বিষয়টি নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপ করা উচিত। দুই রাজ্যের মধ্যে সমস্যার সমাধানের জন্য কেন্দ্রের পদক্ষেপের দাবি করেছেন তিনি।

বিহারের দল গিয়েছে তামিলনাড়ুতে
বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, বিহার সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়েই বিবেচনা করছে। সত্য অনুসন্ধানের জন্য বিহারের একটি দলকে সেখানে পাঠানো হয়েছে। বিহার কিংবা তামিলনাড়ু, কোনও সরকারই পরিযায়ীদের ওপরে হামলা বরদাস্ত করবে না বলে জানিয়েছেন তিনি।

কেন্দ্রের হস্তক্ষেপ দাবি
বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত এক রিপোর্টের কথা উল্লেখ করেছেন তেজস্বী যাদব। যেখানে বলা হয়েছে, বিহার বিজেপির প্রধান, তামিলনাড়ুর বিজেপি প্রধানকে বিষয়টি নিয়ে ফোন করেছিলেন। সেই সময় নাকি তামিলনাড়ুর বিজেপি প্রধান বলেছেন, এরকম কোন ঘটনা ঘটেনি। তবে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের কথা উল্লেখ করে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলায় পরিযায়ীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এব্যাপারে সমস্যার সমাধান করতে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

নিরাপত্তার আশ্বাস তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর
পরিযায়ীদের ওপরে হামলার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বিহারের পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন। এছাড়াও তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গেও কথা বলেছিলেন। অন্যদিকে তামিলনাড়ু পুলিশের তরফে দাবি করা হয়েছে, বিহারের পরিযায়ীদের ওপরে হামলা সংক্রান্ত যেসব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরার করছে, সেগুলি মিথ্যা এবং বিভ্রান্তিকর। যদিও বিষয়টি নিয়ে দুই রাজ্যেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

বিহার বিধানসভাতেও আলোচনা
তামিলনাড়ুতে বিহারের পরিযায়ীদের ওপরে হামলার খবরে ( তা সঠিক কিংবা ভুয়ো হলেও), বিহারে থাকা পরিবারগুলিতে আতঙ্ক তৈরি হয়েছে। এব্যাপারে বিহার বিধানসভাতেও আলোচনা হয়। সেখানেই বিহারের মুখ্যমন্ত্রী .নীতীশ কুমারের কাছে তামিলনাড়ুর পরিস্থিতি খতিয়ে দেখতে সরকারি আধিকারিকদের দল পাঠানোর অনুরোধ করা হয়। বিহারের উপমুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, পরিস্থিতি পর্যালোচনা করতে বিহারে গিয়েছে সরকারি দল।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications