জ্বালাপোড়া গরম থেকে এবার স্বস্তি মিলবে দিল্লির? কবে নামবে বৃষ্টি ?
যেন জ্বলন্ত কড়াইয়ের উপরে রয়েছে রাজধানী দিল্লি। আর রাজধানীর বাসিন্দারা প্রতিদিন ভাজাপোড়া হচ্ছেন। সাম্প্রতিক কালের দিল্লির গরম দেখে সে কথাই বলা যেতে পারে। তবে এবার আবহাওয়ার বড় বদল হতে চলেছে। দিল্লির মৌসম ভবন সে কথাই বলছে। আজ সোমবার থেকে টানা বেশ কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে।
গত সপ্তাহে দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৫৩ ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল। একাধিক মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতাল চিকিৎসাধীন। চলতি সপ্তাহ থেকে দিল্লির তাপমাত্রা অনেকটাই নামবে। এই কথা বলা হচ্ছে। গত তিন দিনে দিল্লিতে সামান্য হলেও গরম কমেছে। তাপমাত্রার পারদ এখন কিছুটা নিম্নমুখী।

দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, এবার বৃষ্টির সম্ভাবনা আরও বেড়ে গিয়েছে। আজ সোমবার রাজধানী দিল্লিতে বৃষ্টি হবে। মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। দিন কয়েক এখন রাজধানীতে বৃষ্টি চলবে। ফলে যে গরম দেখা যাচ্ছে, তা কেটে স্বস্তি মিলবে। হাঁসফাঁস অবস্থা কাটতে পারে দিন কয়েকের বৃষ্টিতে। রবিবার তাপমাত্রা অনেকটাই কমেছে। ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে এখন দিল্লির তাপমাত্রা ঘোরাফেরা করছে।
এবারের গ্রীষ্মের দিল্লির আবহাওয়া দেখে যথেষ্ট দুশ্চিন্তায় আবহবিদরা। মাত্রাছাড়া গরম দেখতে পাওয়া গিয়েছে দিল্লিতে। এখনও যথেষ্ট গরম রয়েছে। মানুষ যেভাবে অসুস্থ হচ্ছেন, তা আগামী দিনে ভয়ের বার্তাই দেবে। শুধু দিল্লি নয়, ভারতবর্ষের একাধিক রাজ্যেই তাপমাত্রার পারদ এবার ঊর্ধ্বমুখী।
রাজস্থান থেকে পশ্চিমবঙ্গ। একাধিক রাজ্যে এবার মাত্রাছাড়া গরম দেখতে পাওয়া গিয়েছে। গ্রীষ্মকালে লু বয়েছে বহু রাজ্যে। পশ্চিমবঙ্গেও দীর্ঘদিন লু বয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লি, রাজস্থান, বিহার ও অন্যান্য রাজ্য মিলিয়ে ৯০ জনের কাছাকাছি মানুষ মারা গিয়েছেন গরমে।












Click it and Unblock the Notifications