দিল্লি পুলিশ : গুলি করে আত্মঘাতী পুলিশ আধিকারিক, মর্মাহত স্ত্রীর ঝাঁপ বারান্দা থেকে
নয়াদিল্লি, ১৬ নভেম্বর : দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের দায়িত্বে থাকা এসিপি (অ্যাসিসটেন্ট কমিশনার ওফ পুলিশ) সোমবার রাতে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন বলে অভিযোগ। স্বামীর এভাবে আত্মহত্যার ঘটনায় এতটাই ভেঙে পড়েন স্ত্রী যে তিনিও কয়েক মুহুর্তের মধ্যেই পাঁচতলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহননের চেষ্টা করেন। ঘটনাটি ঘটেছে ওই পুলিশ আধিকারিকের নয়ডার সেক্টর ১০০-এ লোটাস বুলভার্ট অ্যাপার্টমেন্টের বাড়িতে। [ সম্পর্কের টানাপোড়েনের জেরেই আত্মহত্যার পথ বেছে নিলেন বাংলা টেলিভিশনের অভিনেত্রী?]
মৃত পুলিশ আধিকারিকের নাম অমিত সিং। বয়স ৩০ বছর। স্ত্রী সরিতা ও ১৮ মাসের মেয়ের সঙ্গে নয়ডার ওই বাড়িতে থাকতেন অমিত। ঘটনাটি ঘটে সোমবার রাত ৯টা ৪০ মিনিট নাগাদ।['সমকামী স্বামীর অত্যাচারের' জেরে আত্মহত্যা করলেন এইএমস চিকিৎসক!]

সরিতার অবস্থা শঙ্করটজনক জানিয়েছে পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্বামীর মৃত্যুর শোকে সরিতা আত্মহত্যার চেষ্টা করেন এই বিষয়টি পুলিশ জানতে পারলেও অমিত কেন আত্মহত্যা করলেন সে বিষয়ে কোনও তথ্য নেই পুলিশের কাছে। [ ৬ মাস ধরে দিদির কঙ্কালের সঙ্গে বসবাস ভাইয়ের, খাবারও দিতেন নিয়মিত!]
সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনার কয়েক মিনিট আগে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা, ঝগড়া চলে। এরপরেই অমিত নিজেকে একটি ঘরে বন্ধ করে নেন। তারপর নিজেকে গুলি করেন। সরিতা গুলির শব্দে ভয় পেয়ে নিচে নেমে সাহায্য চাইতে যান। বহুতলের নিরাপত্তারক্ষী এবং অন্যান্য কয়েকজন প্রতিবেশী উপরে গিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে অমিতের মৃতদেহ মাটিতে পরে রয়েছে। [আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে এনে ২০ দিন ধরে মহিলাকে ধর্ষণ]
স্বামীর মৃতদেহ দেখার পরই অমিতের বন্দুক উঠিয়ে নিজেকে মারার চেষ্টা করে কিন্তু উপস্থিত প্রতিবেশী ও নিরাপত্তারক্ষীরা সরিতাকে আটকে ফেলে এবং তার হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয়। এরপরই মুহূর্তের মধ্যে বারান্দায় ছুটে যান তিনি। কেউ আটকানোর আগেই সেখান থেকে ঝাঁপ দেন সরিতা। [ 'বিএ পাশ' অভিনেত্রী শিখা যোশীর অস্বাভাবিক মৃত্যু, বাড়িতেই মিলল গলা কাটা দেহ]
অমিত বিহারের বাসিন্দা। ২০০৮ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি। ২০১৪ সালে দিল্লি পুলিশের সন্ত্রাসদমন শাখার স্পেশ্যাল সেলের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। [টেলিভিশন অভিনেতা রনি চক্রবর্তীর অস্বাভিক মৃত্যু, শোকের ছায়া টলিউডে]
২০১৪ সালের অক্টোবরে এই এসিপিকে মহিলা-সহ ৩ ব্যক্তি মিলে নিজামুদ্দিন থানার কাছে রাস্তায় মারধর করায় খবরে এসেছিলেন তিনি। এই ঘটনায় সুস্থ হওয়ার জন্য প্রায় ১ মাস হাসপাতালে ভর্তি ছিলেন অমিত। [থানার ভিতরেই সিনিয়র ইন্সপেক্টরকে গুলি করে আত্মঘাতী এএসআই, মৃত দুজনেই]
সরিতার সঙ্গেও পাঁচ বছর হল অমিতের বিয়ে হয়েছে। তাহলে কি কারণে অমিত আত্মহত্যা করলেন সেটাই এখন বড় প্রশ্ন পুলিশের কাছে। [অস্কার জয়ী অভিনেতা রবিন উইলিয়াম প্রয়াত, আত্মঘাতী অনুমান পুলিশের]












Click it and Unblock the Notifications