আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে এনে ২০ দিন ধরে মহিলাকে ধর্ষণ
ফরিদাবাদ, ৫ জুন : আত্মহত্যার পথ থেকে সরিয়ে এনেছিল যে মানুষটি সে যে পশুর চেয়েও অধম তা বোঝেননি হরিয়ানার এক নির্যাতিতা। আর তাই তার ফাঁদে পা দিয়ে দিনের পর দিন ধর্ষিত হতে হল তাঁকে।
ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে হরিয়ানায়। জানা গিয়েছে, ২৫ বছরের এক বিবাহিত যুবতী মায়ের সঙ্গে অশান্তি করে নিজেকে শেষ করতে চেয়ে আত্মহত্যার পথ বেছে নেন। [হায়দ্রাবাদে ৭ বছরের মেয়েকে ধর্ষণ প্রতিবেশী কিশোরের]

তাঁর বক্তব্য অনুযায়ী তিনি গত ১৭ মার্চ বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর পথেই আলাপ হয় একটি লোকের সঙ্গে। সে তাঁকে সেই পথে যেতে না দিয়ে বাঁচায়। নিজেকে সন্দীপ নামে পরিচয় দিয়ে লোকটি এরপর তাঁকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে সেই রাতেই ধর্ষণ করে।
অভিযোগ, সেদিনের ঘটনার তিনদিন পর অভিযুক্ত সন্দীপ নামের লোকটি যুবতীকে গাজিয়াবাদে নিয়ে যায়। সেখানে একটি সাদা কাগজে সই করতে বলে ও তাঁকে জোর করে বিয়ে করতে চায়।
যখন সে জানতে পারে যুবতী বিবাহিত তখন তাঁকে জোর করে আটকে রেখে লাগাতার ২০ দিন ধর্ষণ করা হয়।
যুবতীর অভিযোগ পেয়ে পলাতক সন্দীপের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪৪, ৩৫৪, ৩৭৬ (২) ধারায় মামলা করা হয়েছে।
More From
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও!












Click it and Unblock the Notifications