Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বর্ষবরণের রাতে প্রাক্তন বিধায়কের গুলি! ফার্ম হাউসে যা অবস্থা হল মহিলার

বর্ষবরণের রাতে প্রাক্তন বিধায়কের ছোড়া গুলিতে আহত বছর ৪২-এর এক মহিলা। ঘটনাটি দিল্লির।

বর্ষবরণের রাতে প্রাক্তন বিধায়কের ছোড়া গুলিতে আহত বছর ৪২-এর এক মহিলা। ঘটনাটি দিল্লির। আর অভিযুক্ত বিহারের জেডিইউ-এর প্রাক্তন বিধায়ক রাজু সিং। দক্ষিণ দিল্লির বসন্ত কুঞ্জে এর ফার্ম হাউসে ঘটনাটি ঘটে। গণ্ডগোলের সময় বাতাসে গুলি চালান ওই প্রাক্তন বিধায়ক। একটি গুলি লাগে পেশায় আর্কিটেক্ট অর্চনা গুপ্তার মাথায়।

বর্ষবরণের রাতে প্রাক্তন বিধায়কের গুলি! ফার্ম হাউসে যা অবস্থা হল মহিলার

ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় বসন্ত কুঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের পক্ষ থেকে দিল্লি পুলিশকেও গুলিতে আহত মহিলা সম্পর্কে জানানো হয়।

পুলিশে দায়ের কথা অভিযোগে আহতের স্বামী জানিয়েছেন, সোমবার রাতে বর্ষবরণের জন্য তাঁরা ওই ফার্ম হাউসে গিয়েছিলেন। রাত বারোটা নাগাদ সেখানে দু থেকে তিন রাউন্ড গুলি চালান ওই প্রাক্তন বিধায়ক রাজু সিং। এরই মধ্যে নিজের স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে যেতে দেখেন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং অস্ত্র আইনে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। ওই ফার্ম হাউসটি প্রাক্তন বিধায়ক অভিযুক্ত রাজু সিং-এর বলে জানা গিয়েছে। সেখানেই তাদের পরিবারও থাকে বলে পুলিশ সূত্রে খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+