সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বাড়িতে দিল্লি পুলিশ, কী বললেন বাম নেতা
সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বাড়িতে দিল্লি পুলিশ। নিউজ ক্লিক নামে পোর্টালে চিনা ফান্ডিং যোগে এই তল্লাশি চালানো হয়েছে বলে খবর। তিনি জানিয়েছেন এই তল্লাশির সঙ্গে পার্টির কোনও যোগ নেই । পার্টির এক কর্মীর ছেলে নিউজ ক্লিক নামে সংস্থায় কাজ করে। তার সম্পর্কে খোঁজ খবর নিতেই এই তল্লাশি অভিযান।
বাম কর্মীর ছেলে নিউজ ক্লিক নামে ওই পোর্টালে গ্রাফিক ডিজাইনারের কাজ করে। তার ল্যাপটপ এবং মোবাইল ফোন নেওয়ার জন্যই দিল্লি পুলিশ তাঁর বাড়িতে হানা দিয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘক্ষণ ধরে সিপিএমের সাধারণ সম্পাদকের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

সকাল থেকে নিউজ ক্লিক নামে একটি নিউজ পোর্টালের চিনা ফান্ডিং নিয়ে তোলপাড় দিল্লি। সকাল থেকে দিল্লির একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়ে গিয়েছে। রাজধানীর প্রায় ৩০টি জায়গায় চলছে একযোগে তল্লাশি। নিউজ ক্লিক নামে পোর্টালটিতে চিন থেকে ফান্ডিং আসছে বলে অভিযোগ। এই নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকও।
সেই তদন্তে নেমেই সিপিএমের সাধারণ সম্পাদকের দিল্লির বাড়িতে তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ। ইয়েচুরি নিজে জানিয়েছেন, এর সঙ্গে পার্টির কোনও যোগ নেই। তাঁর সঙ্গে দিল্লিতে যে বাম কর্মী থাকেন তাঁর ছেলে কাজ করেন সেই সংস্থায় তার ল্যাপটপ এবং মোবাইল ফোনের খোঁজেই দিল্লি পুলিশ তাঁর বাড়িতে গিয়েছে।
এই ঘটনায় ইতিমধ্যেই অভিসার শর্মা নামে এক সাংবাদিকের গ্যাজেট সিজ করেছে। নয়ডা এক্সটেনশনে তাঁর বাড়িকে হানা দিয়ে সেই সব গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁকেও এই নিয়ে জেরা করছে দিল্লি পুলিশ। গত ১৭ অগাস্ট দিল্লি পুলিশের কাছে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই এই তল্লাশি। প্রেস ক্লাব অব ইন্ডিয়া এই নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে সোশ্যাল মিিডয়ায়। সাংবাদিকের বাড়িতে তল্লাশি নিয়েও রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications