Liquor Policy Case: সাপ্লিমেন্টরি চার্জশিটে মণীশ সিসোদিয়াকে অভিযুক্ত দেখাল সিবিআই
দিল্লি আবগারি নীতি (Liquor Policy Case) মামলায় তদন্তের মুখে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণিশ শিশোদিয়া। একযোগে সিবিআই এবং ইডি তদন্ত করছে। আর সেই মামলায় সাপ্লিমেন্টরি চার্জশিট (Supplementary Chargesheet) জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আর তাতে অন্যতম অভিযুক্ত হিসাবে নাম রয়েছে মণীশ শিশোদিয়া (Manish Sisodia)র। আজ মঙ্গলবার রাউত অ্যাভিনিউ আদালতে অতিরিক্ত এই চার্জশিট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জমা পড়েছে। যা খুবই গুরুত্বপূর্ণ হিসাবেই দেখা হচ্ছে।

প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ছাড়াও সিবিআইয়ের ওই চার্জশিটে নাম রয়েছে বুচ্চি বাবু, অর্জুন পান্ডে এবং মদ ব্যবশায়ী অমনদীপ সিংয়ের নাম রয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে সিবিআইয়ের তরফে জমা দেওয়া অতিরিক্ত এই চার্জশিটে ভারত রাষ্ট্র সমিতির নেতার নামও রয়েছে।
বলে রাখা প্রয়োজন, আগামী ১লা মে পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ঘনিষ্ঠ ওই আপ নেতা। বলে রাখা প্রয়োজন, গত ফেব্রুয়ারি মাসে আবগারি মামলাতে গ্রেফতার করা হয় দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়াকে। এরপর থেকে তিহাড় জেলই ঠিকানা হয়ে গিয়েছে তাঁর। সিবিআই হেফাজতে থাকাকালীনই প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে ইডি।
তদন্তকারী সংস্থার দাবই, আবগারি নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে মদ ব্যবসায়ীদের সুবিধা পাইয়া দেওয়ার অভিযোগ আপ সরকারের বিরুদ্ধে। আর তাতে বিপুল অর্থ হাতবদল হয়েছে বলেও দাবি। আর এই বিপুল অর্থ গোয়া বিধানসভা নির্বাচনে আপ ব্যবহার করেছে বলেও দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

যদিও আপের তরফে সবরকম অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপি ইচ্ছাকৃত ভাবে কালিমালিপপ্ত করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ। যদিও বিজেপির তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে একদিকে যখন চার্জশিট জমা পড়ছে মণীশ শিশোদিয়ার নামে অন্যদিকে গুরুতর অসুস্থ স্ত্রী।
দিল্লির বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি গুরুতর বলেই খবর। যদিও সবটাই খোদ অরবিব্দ কেজরিওয়াল নজরে রাখছেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications