Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গার্হস্থ্য হিংসার মামলা করলেও অভিযোগকারিণী থাকতে পারবেন শ্বশুর বাড়িতে! নিম্ন আদালতের আদেশ বহাল হাইকোর্টে

গার্হস্থ্য হিংসা (domestic violence) উদ্ভুত সমস্যা নিয়ে নিম্ন আদালতের রায়ই বহাল রাখল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। আদালত বলেছে, কোনও মহিলার ক্ষেত্রে এই অধিকারটি হিন্দু বিবাহ আইনের (Hindu Marriage act) অধীনে থা

গার্হস্থ্য হিংসা (domestic violence) উদ্ভুত সমস্যা নিয়ে নিম্ন আদালতের রায়ই বহাল রাখল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। আদালত বলেছে, কোনও মহিলার ক্ষেত্রে এই অধিকারটি হিন্দু বিবাহ আইনের (Hindu Marriage act) অধীনে থাকা যে কোনও অধিকারের থেকে আলাদা। এই বিষয়টি বৈবাহিক অধিকার পুনরুদ্ধারের সঙ্গে সম্পর্কিত বলেও মন্তব্য করা হয়েছে হাইকোর্টের তরফে।

মহিলা থাকতে পারবেন শ্বশুর বাড়িতেই

মহিলা থাকতে পারবেন শ্বশুর বাড়িতেই

ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের অধীনে হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে একজন মহিলা তাঁর শ্বশুর বাড়িতেই থাকতে পারবেন। হাইকোর্টের তরফে আরও বলা হয়েছে ওই মহিলার অধিকার হিন্দু বিবাহ আইনের যে কোনও অধিকার সংক্রান্ত বিষয় থেকে আলাদা। এই বিষয়টি বৈবাহিক অধিকার পুনরুদ্ধারের সঙ্গে সম্পর্কিত। বিবাহিত মহিলার অধিকার সম্পর্কে ট্রায়াল কোর্ট আগেই এই রায় দিয়েছিল। তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে অপরপক্ষ হাইকোর্টে যাওয়ায় সেই আদেশই বহাল রাখা হল। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এমনটাই খবর প্রকাশিত হয়েছে।

আদালতে খারিজ আবেদন

আদালতে খারিজ আবেদন

অতিরিক্ত দায়রা বিচারকের আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন এক দম্পতি। তিন্তু বিচারপতি চন্দ্রধারী সিং সেই আবেদন খারিজ করে দিয়েছেন। আবেদনে ওই দম্পতি বলেছিলেন, প্রথমে পুত্রবধূর সঙ্গে শ্বশুরবাড়ির খুব ভাল সম্পর্ক ছিল। কিন্তু পরবর্তী সময়ে পরিস্থিতির প্রেক্ষিতে সম্পর্কের অবনতি হয়।

 স্ত্রী থাকবেন শ্বশুর বাড়িতেই

স্ত্রী থাকবেন শ্বশুর বাড়িতেই

যে মহিলাকে নিয়ে এই মামলা, তিনি ২০১১-র ১৬ সেপ্টেম্বর শ্বশুর বাড়ি ছেড়ে চলে যান। আদালতে আবেদনকারী বলেছেন, দুপক্ষ একে অপরের বিরুদ্ধে ৬০ টির বেশি দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের করেছিল। এই মামলাগুলির একটি ছিল গার্হস্থ হিংসা আইন, ২০০৫ সম্পর্কিত। আদালতে মামলা চলার সময়ে ওই মহিলা শ্বশুরবাড়ির সম্পত্তিতে অধিকার দাবি করে মামলা করেছিলেন। দায়রা আদালতের বিচারক সেই আবেদন গ্রহণ করে বলেছিলেন, ওই মহিলা শ্বশুর বাড়ির (নির্দিষ্ট যে ঠিকানা দেওয়া ছিল) প্রথম তলে থাকতে পারবেন।

গার্হস্থ্য হিংসা আইন, ২০০৫

গার্হস্থ্য হিংসা আইন, ২০০৫

গার্হস্থ্য হিংসা আইন, ২০০৫ সব বিবাহিত মহিলাদের গার্হস্থ্য হিংসা থেকে মুক্ত রাখার অধিকার দিয়েছে। এটি একটি দেওয়ানি আইন, যা ২০০৬ সাল থেকে কার্যকরী হয়েছে। এই আইনের ১৯ নম্বর ধারায় বলা রয়েছে, কোনও বিচারক যদি সন্তুষ্ট হন, কোনও মহিলা গার্হস্থ্য হিংসার শিকার হয়েছে, তাহলে তিনি ওই মহিলার জন্য বাসস্থানের আদেশ দিতে পারেন।
অন্যদিকে এব্যাপারে ২০২২-এ দিল্লি হাইকোর্টের রায়ে বলা হয়েছে প্রবীণ নাগরিকদেরও শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার রয়েছে। তবে তাদেরকে ছেলে ও পুত্রবধূর মধ্যে গণ্ডগোল নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+