Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Delhi Assembly Polls 2025: দিল্লি নির্বাচনে চমক, ভোট গ্রহণ কেন্দ্রে থিম চন্দ্র অভিযান! দেখুন ভিডিও

পুজো প্যান্ডেলে থিম কোনও নতুন বিষয় নয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ভোটে দেখা গিয়েছে পোলিং স্টেশনে সামাজিক বিভিন্ন বার্তা দিয়ে সাজিয়ে তুলতে। কিন্তু ভোট গ্রহণ কেন্দ্র সেখানেও থিম! অবাক করার মতো ঘটনা হলে এমনই দৃশ্য দেখা দিল্লির ভোটে।

৭০ আসনের বিধানসভা হলেও রাজধানীর ভোট বলে কথা। ফলে বিগত কয়েক সপ্তাহ ধরেই গোটা দেশের নজর দিল্লির ভোটের দিকে। দিল্লি মানেই ভোটের লাইনে ভিআইপিদের উপস্থিতি। সকাল থেকেই দেখা গেল রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি থেকে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীরা ভোট দিলেন। পরিবারকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু ভোটার নয় দিল্লির বিকাশপুরীতে গোটা ভোট গ্রহণ কেন্দ্রটাই আর্কষণের কেন্দ্রবিন্দুতে।

ANI

চন্দ্র অভিযানকে থিম করেই দিল্লির এই ভোট গ্রহণ কেন্দ্রটি সাজানো হয়েছে। ভারতের চন্দ্র অভিযানের সাফল্য এখন ইতিহাস হয়ে গিয়েছে। সেই সাফল্যের ইতিহাসই ভোট গ্রহণ কেন্দ্রে তুলে ধরা হয়েছে। এই ভোটগ্রহণ কেন্দ্রে এলে মনে হতেই পারে এটা কোনও বিজ্ঞাণ প্রদর্শনী কেন্দ্র। বিকাশপুরীতে একটি অনন্য ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে।

টেলিস্কোপ এবং বায়োস্কোপ রাখা হয়েছে, যা ভোটাদের দেখানো হচ্ছে। থিমের মাধ্যমে চন্দ্রযানেক সাফল্য তুলে ধরা হয়েছে এখানেই শেষ নয় ভোটারদের সহায়তা করার জন্য স্বেচ্ছাসেবকদের মহাকাশচারীর বেশে সাজানো হয়েছে। যা এক কথায় অভিনব। ভোট কেন্দ্র এমন থিম অতীতে কোথায় হয়েছে তা মনে করা কঠিন। তবে এখানে ভোটাররা শুধু ভোটই দিলেন না একইসঙ্গে মহাকাশের বিভিন্ন বিষয়ও চাক্ষুস করলেন।

বিকাশপুরীর এসডিএম এবং রিটার্নিং অফিসার ডঃ নীতিন শাক্য এই বিষয়ে বলেছেন, "এই ভোট কেন্দ্রের থিম হল ভারতের চন্দ্র অভিযান। আমরা চন্দ্রযান এবং পিএসএলভির মডেলগুলি প্রদর্শন করছি এই ভোট গ্রহণ কেন্দ্রে। যেগুলি দিল্লির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে।


একইসঙ্গে তিনি আরও বলেন, শিবাজি কলেজ এবং ভারতী কলেজের ছাত্রদের দ্বারা এই মডেলগুলি তৈরি করা হয়েছে। স্বেচ্ছাসেবকদেরও মহাকাশচারীদের মতো সাজানো হয়েছে। এমনকি ভোট দেওয়ার জন্য আমরা বয়স্ক মানুষদের সাহায্য করার জন্য বায়োস্কোপ এখানে বসিয়েছি। এর পাশাপাশি আরও বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। এখানকার অনন্য ব্যবস্থায় মানুষ খুব খুশি।

ভোটাররা ভোট দিতে এলে এক অভিনব অভিজ্ঞতার সাক্ষী হলেন, অনেকেই বিষয়গুলি দেখেন ভালো করেন। শিক্ষার্থীরা তাদের বুঝিয়ে দেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+