Delhi Election Exit Polls 2025: দিল্লিতে প্রেস্টিজ ফাইট! কেজরির আপকে এগিয়ে রাখল কারা?
Delhi Election Exit Polls 2025: দিল্লি বিধানসভা নির্বাচন হলো আজ। ফল ঘোষণা হবে ৮ ফেব্রুয়ারি।
নির্বাচন পর্ব মেটার পরেই বিভিন্ন সংস্থার তরফে এগজিট পোল প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে দিল্লিতে শাসক বদলেরই আভাস।

২০২০ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০টি আসনের মধ্যে ৬২টিতে জয়লাভ করেছিল আম আদমি পার্টি। বিজেপির ঝুলিতে গিয়েছিল ৮টি আসন। সেবার আপের আসন কমেছিল পাঁচটি, বিজেপির বেড়েছিল ৫টি।
তবে বিগত পাঁচ বছর ধরে দিল্লিতে যা চলেছে তাতে এবারের নির্বাচন নরেন্দ্র মোদীর প্রেস্টিজ ফাইট বলেই মনে করছে রাজনৈতিক মহল। অগ্নিপরীক্ষা অরবিন্দ কেজরিওয়ালেরও। তবে সব বুথফেরত সমীক্ষাতেই কংগ্রেসের বেহাল দশার ছবি স্পষ্ট।
৭০ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ৩৬। উইপ্রেসাইডের সমীক্ষা অনুযায়ী আপ ক্ষমতা ধরে রাখতে পারে। বুথফেরত সমীক্ষায় যেখানে চারদিকে বিজেপির জয়জয়কারের আভাস মিলেছে সেখানে এই সমীক্ষক সংস্থা হেঁটেছে উল্টো পথেই।
উইপ্রেসাইডের সমীক্ষায় বলা হয়েছে, আম আদমি পার্টি পেতে পারে ৪৬ থেকে ৫২টি আসন। বিজেপি জোটের ঝুলিতে যেতে পারে ১৮ থেকে ২৩টি আসন। ০ থেকে ১টি আসন পেতে পারে কংগ্রেস।
এখনও অবধি যতগুলি সমীক্ষার ফল সামনে এসেছে তাতে এই সংস্থার পাশাপাশি আপকে সামান্য স্বস্তি দিয়েছে ম্যাট্রিজ। তার বড় কারণ কোনও সংস্থাই দাবি করে না যে, তাদের সমীক্ষা হুবহু ভোটবাক্সে প্রতিফলিত হবে।
যেখানে প্রায় সব সমীক্ষাই আপকে ম্যাজিক ফিগারের কাছাকাছিও যেতে দেয়নি সেখানে ম্যাট্রিজ বিজেপির দিকে পাল্লা ভারী বলে জানালেও আপকেও আশায় রেখেছে। এই সমীক্ষার ফলে দেখানো হয়েছে, বিজেপি পেতে পারে ৩৫ থেকে ৪০টি আসন। আপ পেতে পারে ৩২ থেকে ৩৭টি। কংগ্রেস ০ থেকে ১টি।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত? -
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনও আলোচনা হয়নি, ট্রাম্পের দাবি ভুয়ো বলে অস্বীকার












Click it and Unblock the Notifications