Delhi Election: দিল্লির ভোটে 'মধ্যবিত্তের ইস্তেহার' আপের, কেন্দ্রের কাছে ৭ দফা দাবি রাখলেন কেজরিওয়াল
Delhi Assembly Election 2025: শিয়রে দিল্লির বিধানসভা নির্বাচন। বুধবার ইস্তেহার (Manifesto) প্রকাশ করল দিল্লির শাসকদল আম আদমি পার্টি (Aam Aadmi Party)। দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এদিন ইস্তেহার প্রকাশ করেন। একইসঙ্গে বাজেট পেশের আগে কেন্দ্রের বিজেপি সরকারের কাছে সাত দফা দাবিও (7 Points Demand) রাখলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।
সাংবাদিক বৈঠক থেকে কেজরিওয়াল জানান, এবারের ইস্তেহার মধ্যবিত্ত পরিবারদের (Middle Class) জন্য। এর আগে অন্যান্য দলের সরকার মধ্যবিত্তদের সঙ্গে বঞ্চনা করেছেন বলে অভিযোগ করেন অরবিন্দ কেজরিওয়াল। অন্যান্য রাজনৈতিক দলগুলি মধ্যবিত্তদের এটিএম হিসেবে ব্যবহার করেছে বলে কটাক্ষ কেজরির। মধ্যবিত্তদের জীবনযাত্রার মানোন্নয়নে কেন্দ্রের কাছে ৭ দফা দাবি রাখলেন কেজরিওয়াল।

কেন্দ্রকে নিশানা করে কেজরির আরও বক্তব্য, করের বোঝা চাপানো হয়েছে মধ্যবিত্তদের উপরে। কর সন্ত্রাসের বলি করা হচ্ছে মধ্যবিত্তদের। বিপুল পরিমাণ কর দিয়ে পরিবর্তে কিছুই পাচ্ছেন না মধ্যবিত্তরা। কোনও রাজনৈতিক দলই মধ্যবিত্তদের নিয়ে ভাবে না বলে দাবি কেজরির। আপের সরকার মধ্যবিত্তদের নিয়ে অনেক প্রকল্প ঘোষণা করেছে বলে এদিন জানান কেজরিওয়াল। এব্যাপারে প্রবীণদের জন্য সঞ্জীবনী প্রকল্পের কথা তুলে ধরেন তিনি।
কেজরির দাবি, করদাতাদের টাকায় জনগণের উপকার করলে তা বিদেশে প্রশংসা পায়। অথচ এদেশে তা করলে ভাতা-অনুদান হিসেবে গণ্য করা হয়। ভোটারের টাকায় তাদেরই উন্নয়ন হলে আদতে দেশের উন্নয়ন হয় বলে দাবি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের কাছে কেজরির সাত দাবি হল:
- শিক্ষাখাতে বাজেটের বরাদ্দ ২ শতাংশ থেকে ১০ শতাংশ করা।
- বেসরকারি স্কুলের বেতন পরিকাঠামো নিয়ন্ত্রণ করা
- মধ্যবিত্তদের জন্য উচ্চশিক্ষায় বৃত্তির ব্যবস্থা করা
- স্বাস্থ্যখাতে বাজেটে বরাদ্দ ১০ শতাংশ বৃদ্ধি করা ও স্বাস্থ্যবিমায় কর প্রত্যাহার করা
- আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৭ থেকে ১০ লক্ষ টাকা বার্ষিক আয় পর্যন্ত করার প্রস্তাব
- অত্যাবশকীয় জিনিসপত্রে জিএসটি ছাড়ের দাবি
- প্রবীণ নাগরিকদের জন্য নতুন পেনশন প্রকল্পের ঘোষণা
- রেলে প্রবীণ নাগরিকদের যাত্রায় ৫০ শতাংশ ছাড়ের প্রস্তাব
বাজেট অধিবেশনে উপরোক্ত প্রস্তাবগুলি নিয়ে আপের সাংসদরা সরব হবেন বলেও জানান অরবিন্দ কেজরিওয়াল। প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে ফলাফল। দিল্লিতে আপ, বিজেপি ও কংগ্রেসের ত্রিমুখী লড়াই হতে চলেছে। দিল্লিতে হ্যাটট্রিকের অপেক্ষায় আম আদমি পার্টি। এদিকে আপকে দুর্নীতির দায়ে কাঠগড়ায় তুলে দিল্লি জয়ের স্বপ্ন দেখছে বিজেপিও।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications