দিল্লি বিধানসভা নির্বাচন : ১১ প্রার্থীর নাম ঘোষণা করল আপ, অন্যতম মুখ অনিল ঝা, বীর সিং ধিংগান
মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড নির্বাচনের ভোটগ্রহণ গতকাল বুধবার শেষ হয়েছে৷ এবার দিল্লির ভোটের আবহ। সেই বিধানসভা ভোটের দিন ঘোষণা হয়নি৷ তবে আম আদমি পার্টি প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে দিল।
বৃহস্পতিবার আম আদমি পার্টি ১১ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে। এটি তাদের প্রথম তালিকা। দল কিরারি থেকে অনিল ঝা এবং সীমাপুরী থেকে বীর সিং ধিংগানকে প্রার্থী করেছে।

ছতরপুর থেকে ব্রহ্মা সিং তানওয়ার, বিশ্বাস নগর থেকে দীপক সিংলা, রোহতাস নগর থেকে সরিতা সিংকে প্রার্থী করা হয়েছে। লক্ষ্মীনগর থেকে বিবি ত্যাগী প্রার্থী হয়েছেন। বদরপুর থেকে রাম সিং নেতাজি টিকিট পেলেন। সিলামপুর কেন্দ্র থেকে জুবায়ের চৌধুরী দাঁড়াচ্ছেন। ঘোন্ডা থেকে লড়বেন গৌরব শর্মা। করাওয়াল নগর থেকে মনোজ ত্যাগী এবং মাটিয়ালা থেকে সুমেশ শোকিনকে আপ টিকিট দিয়েছে।
আম আদমি পার্টিতে অন্যান্য দল থেকে বেশ কয়েক জন নেতা যোগ দিয়েছেন। ব্রহ্ম সিং তানওয়ার এবং অনিল ঝা বিজেপি ছেড়ে আপে যোগ দিয়েছেন। জুবায়ের চৌধুরী সম্প্রতি কংগ্রেস ছেড়ে এসেছেন। বীর সিং ধিংগান মাত্র এক সপ্তাহ আগে কংগ্রেস থেকে আপে যোগ দিয়েছেন। সুমেশ শোকিনও কংগ্রেস ছেড়ে এসেছেন। গুরুত্বপূর্ণ বিষয়, আম আদমি পার্টি এদের প্রত্যেককেই বিধানসভা ভোটে টিকিট দিল। এই ১১ জন প্রার্থীর মধ্যে ছ'জনই অন্য দল থেকে এসেছেন।
দিল্লি বিধানসভায় মোট ৭০ টি আসন রয়েছে। আগামী বছর ২০২৫ সালের শুরুতে এই বিধানসভা নির্বাচন হতে পারে। সেই ইঙ্গিত রয়েছে। ফেব্রুয়ারি মাসে এই ভোট হওয়ার সম্ভাবনা। দিল্লি এবার আম আদমি পার্টির থেকে ছিনিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ বিজেপি।
দুর্নীতির অভিযোগে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে গিয়েছেন। তিনি যদিও জেল থেকে বেরিয়েছেন জামিনে। তিনি মুখ্যমন্ত্রীর পদ এখন আর গ্রহণ করেননি। সাধারণ মানুষের ভোটে জিতে ফের তিনি মুখ্যমন্ত্রী হবেন। এই দৃঢ় বার্তা দিয়েছেন কেজরিওয়াল।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications