অসমের খনি দুর্ঘটনায় মিলল মৃত্যুর খবর, একজন শ্রমিকের দেহ উদ্ধার, আটকে রয়েছেন ৮ জন

অসমের পাহাড় ঘেরা জেলা হচ্ছে ডিমা হাসাও। এই জেলায় রয়েছে একটি কয়লা খনি। আর সেখানেই সোমবার সকালে ঘটে যায় ভয়াবহ বিপত্তি। যেখানে আটকা পড়েন অন্তত ৯ জন খনি শ্রমিক। ঘটনার পর থেকেই শুরু হয় উদ্ধার অভিযান। আর এবার সেই উদ্ধার অভিযানে এল মৃত্যুর খবর।

অসমের ডিমা হাসাও জেলার কয়লা খনিতে আটকে পড়া শ্রমিকদের মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানের তৃতীয় দিনে বুধবার ভারতীয় সেনাবাহিনীর একটি ডুবুরি দল সেই শ্রমিকের দেহকে উদ্ধার করেছে।

ছবি সৌজন্য- ANI/X

ভারতীয় সেনাবাহিনী, অসম রাইফেলস, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF), স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF) এবং অন্যান্য সংস্থার নেতৃত্বে যৌথ উদ্ধার অভিযান শুরু হয় ভোরে। ৩ কিলো এলাকায় একটি কয়লা খনিতে আটকে পড়া নয়জন খনি শ্রমিককে উদ্ধার করতে আসে সেনার দল।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের এক্স হ্যান্ডেলে বলেন, "২১ পাড়া ডুবুরিরা কূপের নিচ থেকে একটি প্রাণহীন দেহ উদ্ধার করেছে। আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা শোকাহত পরিবারের সাথে রয়েছে"। মুখ্যমন্ত্রী এও বলেন, উদ্ধার অভিযান পুরোদমে চলছে, সেনাবাহিনী এবং এনডিআরএফ-এর ডুবুরিরা ইতিমধ্যেই কূপে প্রবেশ করেছে। নৌবাহিনীর কর্মীরা ঘটনাস্থলে রয়েছে, তারাও প্লাবিত খনির মধ্যে ডুব দেওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।

হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার বলেছিলেন, যে খনিটি "অবৈধ বলে মনে হচ্ছে" এবং পুলিশ ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে।

যা জানা যাচ্ছে, সোমবার সকালে কাজ করতে এসেছিলেন ওই ৯ জন শ্রমিক। রোজকার মতো কাজ শুরুও করেন তারা। এমন সময় হঠাৎ খনি প্লাবিত হয়ে যায়। আর তার জেরে ওই খনি শ্রমিকরা আটকে পড়েন বলে খবর। খনি প্লাবিত হয়েছে খবর পাওয়া মাত্রই শুরু হয় উদ্ধারকাজ। তাঁদের উদ্ধারে সেনাবাহিনীর সাহায্য চায় অসম সরকার। সেই মোতাবেক সেনাবাহিনী, নৌ সেনা বাহিনী সবাই হাজির হয়েছেন শ্রমিকদের উদ্ধার করতে। আর আজ তারই মধ্যে প্রথম মিলল মৃত্যুর খবর। বাকি শ্রমিকরা বদ্ধ খনির মধ্যে কেমন রয়েছেন, তা জানা যায়নি এখনও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+