Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শীঘ্রই বিচার পাবে নির্ভয়া, সাজাপ্রাপ্ত চারজনের যে কোনও দিন ফাঁসি হওয়ার সম্ভাবনা

নির্ভয়া গণধর্ষণকাণ্ডের চার সাজাপ্রাপ্ত আসামীর ফাঁসি হতে পারে যে কোনও দিন। যদি না তারা সাতদিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন না করে। তিহার জেল কর্তৃপক্ষের তরফে এ সংক্রান্ত নোটিস জারি করা হয়েছে।

নির্ভয়া মামলায় দ্রুত শাস্তি

তিহার জেলের ডিরেক্টর জেনারেল সন্দীপ গোয়েল নির্দেশিকায় বলেছে, '‌চারজন সাজাপ্রাপ্তদের মধ্যে তিনজন তিহার জেলে রয়েছে, চতুর্থ জন রয়েছে মাণ্ডোলি জেলের ১৪ নম্বরে। চারজনকেই ট্রায়াল আদালত মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে, যা হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টও মোহর লাগিয়েছে।’‌

চারজন সাজাপ্রাপ্তই এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে পারত এবং আদালতের রায়কে পুর্নবিবেচনা করার জন্য বলতে পারত। কিন্তু চারজনের কেউই এই দু’‌টোর মধ্যে কোনও পদক্ষেপই নেয়নি। তারা ফাঁসির সাজার বদলে যাবজ্জীবনের আবেদন করতে পারত রাষ্ট্রপতির কাছে।

সন্দীপ গোয়েল বলেন, '‌চারজন সাজাপ্রাপ্তই ফাঁসির সাজা রদ করার আবেদন করে তা অন্য কোনও সাজায় রূপান্তর করার আবেদন জানাতে পারত। জেল তাদের এ বিষয়ে জানিয়েছিল।’‌ সূত্রের খবর, '‌২৮ অক্টোবর তিহার এবং মাণ্ডোলি জেল কর্তৃপক্ষ চারজনকে এ বিষয়ে নোটিসও দেয়। নোটিসেই বলা ছিল সাজাপ্রাপ্তরা সাতদিনের মধ্যে ক্ষমাপ্রার্থনার আবেদন করতে পারবে রাষ্ট্রপতির কাছে।’‌ জানা গিয়েছে, এই নোটিস পাওয়ার পর চারজন সাজাপ্রাপ্ত আসামী নিস্তেজ হয়ে গিয়েছে।

সন্দীপ গোয়েল জানান, চারজন সাজাপ্রাপ্ত যদি কোনও আবেদন না করে, তবে জেল কর্তৃপক্ষ তা জানাবে ট্রায়াল আদালতকে। সেখান থেকেই মৃত্যু পরোয়ানা কবে জারি করা হবে তার নির্দেশ আসবে। এই পরোয়ানা আসা মানেই সাজাপ্রাপ্ত আসামীকে ফাঁসির দড়িতে ঝুলতেই হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+