Daily News Update: আইএসএলে ইস্টবেঙ্গল, সর্বকালীন রেকর্ড সেনসেক্সের, সমস্ত নিউজ আপডেট বাংলা ওয়ানইন্ডিয়ায়
কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে কোথায় কী ঘটছে, তার সমস্ত আপডেট পেয়ে যান বেঙ্গলি ওয়ানইন্ডিয়ায়। দেখে নিন দিনের প্রত্যেকটি বড় ও ছোট খবরের আপডেট।
কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে সবসময় ঘটে যাচ্ছে নিত্যনতুন ঘটনা। রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সমীকরণ। অন্যদিকে নানা খেলার আপডেট জানতে মুখিয়ে আছেন ক্রীড়াপ্রেমীরা। তাই সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ানইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

যুদ্ধবিমান ভেঙে পড়ল রাজস্থানের বারমারে
ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২১ বাইসন যুদ্ধবিমান ভেঙে পড়ল রাজস্থানের বারমারে। বুধবার ঘটনাটি ঘটে যখন গাড়িটি একটি প্রশিক্ষণরত ছিল। পাইলট নিরাপদ বলে জানা গেছে। এক বিবৃতিতে, ভারতীয় বিমান বাহিনী বলেছে, "এদিন বিকেল সাড়ে ৫টা নাগাদ পশ্চিমাঞ্চলে একটি প্রশিক্ষণের জন্য বিমানবাহিনী আইএএফ মিগ-২১ বাইসন বিমান উড়ানের পর প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয়। পাইলট নিরাপদে বেরিয়ে আসেন।

বাংলার করোনা আপডেট
বুধবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। বলা ভাল গত তিনদিন ধরে রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে (সোমবার ৫১০, মঙ্গলবার ৬১৩, বুধবার ৭০৮) । তবে এদিন মৃত্যু সংখ্যা কমেছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭০৮ জন। সুস্থতার হার একই রয়েছে। মঙ্গলবার সুস্থতার হার ছিল ৯৮.২১%, এদিন তা একই রয়েছে। এদিন সুস্থ হয়েছেন ৭২০ জন।

অ্যান্ডারসনের শিকার বিরাট
বিরাট কোহলির আরও একটি আন্তর্জাতিক ইনিংস শতরান প্রত্যক্ষ করতে হল ক্রিকেট ফ্যানদের। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে দশের গণ্ডীও পেরোতে পারলেন না টিম ইন্ডিয়ার অধিনায়ক। আরও একবার জেমস অ্যান্ডারসনের শিকার হলেন বিরাট কোহলি।

এগিয়ে বাংলা
রাজ্যের তৃণমূল সরকার আরও একটি প্রকল্প জাতীয় স্তরে সাড়া ফেলে দিল। বাংলার বাড়ি প্রকল্পে কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা কুড়িয়ে নিল মমতার সরকার। রাজ্য বিজেপি যতই মমতার সরকারের নিন্দায় মুখর হোক জাতীয় স্তরে কিংবা আন্তর্জাতিক স্তরেও বাংলার প্রকল্পের কদর রয়েছে বেশ উঁচুতেই।

ত্রাতা মমতা, আইএসএলে ইস্টবেঙ্গল
জল্পনা, উদ্বেগ, উৎকণ্ঠার অবসান। আইএসএলে এবারও খেলবে এসসি ইস্টবেঙ্গল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই কাটল ক্লাবের সঙ্গে লগ্নিকারী শ্রী সিমেন্টের চুক্তি সংক্রান্ত যাবতীয় জটিলতা। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে দুই পক্ষকে নিয়েই বৈঠকে বসেছিলেন, জটিলতা কাটার পর মুখ্যমন্ত্রী বলেন, আজ আমি বাড়ি গিয়ে চিংড়ির মালাইকারি খাব। তখন সকলে মুখ্যমন্ত্রীকে ভুল শুধরে দেন। বলেন, ইস্টবেঙ্গল জিতলে ইলিশ খাওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেন, বাংলায় এখন অনেক ইলিশ।

টস জিতে ব্যাটিং নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট
লর্ডসে টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাওয়ার পর ভারত লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার এক নম্বর দল হিসেবে টস জিতে ব্যাটিং নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় দল অপরিবর্তিত। ইংল্যান্ড দলে দুটি পরিবর্তন।

সর্বকালীন রেকর্ড গড়ল সেনসেক্স
নতুন সর্বকালীন রেকর্ড গড়ল সেনসেক্স। বুধবার ভারতীয় শেয়ার বাজার সর্বকালের সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছে। সেনসেক্স ১৪৩-৬৪ পয়েন্ট বা ০.২৬ শতাংশ লাফিয়ে ৫৬,১০২ হয়েছে। একইভাবে, নিফটি ১৬২৭৬ থেকে ১৪২.১৫ পয়েন্ট বা ০.৪০ শতাংশ লাফিয়ে ১৬,৬৫০ হয়েছে।

ব্রাত্য বসুর নিশানায় শিক্ষিকারা
বিকাশ ভবনের সামনে শিক্ষিকাদের বিক্ষোভ ঘিরে উত্তাল হয়ে উঠেছিল বুধবার। আন্দোলনরত শিক্ষিকাদের পাঁচজন আবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। অনৈতিকভাবে দূরে বদলির জন্য বিষ খেয়ে আত্মহত্যার ঘটনায় এবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার তিনি ফেসবুক পোস্ট করে তুলে ধরেন শিক্ষক-শিক্ষিকাদের জন্য বিগত কয়েক বছর কী কী কাজ করেছে তৃণমূল সরকার।

নারায়ণ রানের গ্রেফতারিতে মুম্বই পুলিশকে সমর্থন আদালতের
১৫,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন ধৃত কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। আজ মুম্বই পুলিশ তাঁকে আদালতে পেশ করেছিল। গতকাল গ্রেফতার করা হয়েছিল নারায়ণ রানেকে। সেই গ্রেফতারের ৮ ঘণ্টার মধ্যেই প্রায় জামিনে মুক্তি পেয়েছেন তিনি। তবে আদালত তাঁকে সেপ্টেম্বরের ২ তারিখ নাসিকের আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। নারায়ণ রানের বিরুদ্ধে চারটি এফআইআরের মধ্যে ১টি নাসিকে করা হয়েছে। আগামী ৩১ অগাস্ট ফের তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোট পরবর্তী হিংসা মামলায় ৮৪ জন অফিসার
সিবিআইয়ের কাছে বড় চ্যালেঞ্জ ভোট পরবর্তী হিংসা মামলা। আর সেই কারণে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি। গত ২৪ ঘন্টা আগেই ভোট পরবর্তী হিংসা মামলাতে বড় দায়িত্বে আনা হয়েছে অখিলেশ সিংকে। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন তিনি।

করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী ভারতে
গতকাল যেখানে দেশের করোনা রিপোর্ট বলেছে, শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৫ হাজারের ঘরে ছিল। তবে আরও ২৪ ঘণ্টা পার হতেই ভারতে করোনা আক্রন্তের সংখ্যা দৈনিক গ্রাফে হু হু করে উপরে উঠে গিয়েছে। শেষ ২৪ ঘণ্টায় করোনার জেরে দেশে ৩৭,৫৯৩ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩৪,১৬৯ জন।

পুলওয়ামা-কাণ্ডে 'মৃত' জঙ্গি এখনও জীবিত
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে পাকিস্তান আশ্রিত জঙ্গিদের হামলা তলে সিআরপিএফ কনভয়ে। মুহূর্তে বিস্ফোরণে শহিদ হন ৪০ জন জওয়ান। সেই ঘটনার ১০০ ঘণ্টার মধ্যে কাশ্মীর জুড়ে প্রবলভাবে জঙ্গি দমনে নামে নিরাপত্তাবাহিনী। এরপরই উঠে আসে সমীর দারের নাম। এই জঙ্গিকে ঘিরেই সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে এসেছে। গোয়েন্দা রিপোর্টে প্রকাশ ওই জঙ্গি এখনও জীবিত রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস
গত কয়েকদিনে কার্যত দক্ষিণবঙ্গের মানুষ ভ্যাপসা গরমের সঙ্গে প্রবল লড়াই করেছেন। বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গ থেকে সরে যেতেই কার্যত পুজোর আগে ভাদ্রের দাবদাহে দক্ষিণবঙ্গ বিপর্যস্ত হয়ে পড়ে। তবে এরপর পের একবার নয়া ঘূর্ণাবর্ত আকাশে চোখ রাঙাতে শুরু করে দিয়েছে। এদিকে, আইএমডি জানান দিয়েছে যে দক্ষিণা বাতাসে ভর করে আগামী কয়েকদিন ব্যাপক ঝড়বৃষ্টি হতে পারে ভারতের বিভিন্ন রাজ্যে। একনজরে দেখে নেওয়া যাক দেশ ও রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি।

হার দিয়ে প্যারালিম্পিক অভিযান শুরু ভারতের
হার দিয়েই টোকিও প্যারালিম্পিকের অভিযান শুরু করল ভারত। মহিলাদের প্যারা টেবিল টেনিস ইভেন্টের প্রথম ম্যাচে হেরে গেলেন সোনালবেন মানুভাই প্যাটেল। বিশ্বের চার নম্বর টেবিল টেনিস তারকা চিনের কুইয়ান লি-র কাছে হেরে গিয়েছেন ভারতীয় পাডলার। যদিও সোনালের লড়াইকে কুর্নিশ জানিয়েছে দেশের ক্রীড়া মহল। টেবিল টেনিসের মহিলা বিভাগের অন্য ম্যাচে চিনের প্রতিপক্ষের বিরুদ্ধেই পর্যুদস্ত হয়েছেন ভারতের ভাভিনাবেন হাসমুখভাই প্যাটেল।

করোনায় এন্ডেমিসিটির দিকে এগিয়ে যাচ্ছে ভারত
করোনা নিয়ে তৃতীয় স্রোতের প্রহর গুনছে দেশ। ইতিমধ্যেই করোনার তৃতীয় স্রোতের আশঙ্কা শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে তৃতীয় স্রোত নিয়ে নানান গবেষণা উঠে আসছে। তারই মধ্যে হু এর তরফে সৌম্য স্বামীনাথন জানিয়েছেন যে, ভারত এবার করোনা পরিস্থিতি নিয়ে একটি এন্ডেমিসিটির দিকে এগিয়ে যাচ্ছে। এন্ডেমিসিটি বলতে বোঝায়, যখন একটি নির্দিষ্ট এলাকার কিছু মানুষ একটি ভাইরাসের সঙ্গে থেকে যাওয়ার অভ্যাস।

নারায়ণ রানেকে গ্রেফতারে পুলিশকে নির্দেশ শিবসেনার
কেন্দ্রীয়মন্ত্রী নারায়ণ রানের গ্রেফতারিতে শিবসেনাকে বিব্রতকর অবস্থায় ফেলল পরিবহণমন্ত্রী অনিল পরবের একটি ভিডিও ক্লিপ। ওই ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, তিনি পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছেন অবিলম্বে নারায়ণ রানেকে গ্রেফতারের। এ প্রসঙ্গে পরিবহণমন্ত্রী দুটি ফোন কল সামনে এসেছে। সেই ফোন কলের ভিডিওই হাতিয়ার করা হচ্ছে শিবসেনার বিরুদ্ধে।

মিতালি রাজ ও হরমনপ্রীত কৌর নেতা নির্বাচিত
মিতালি রাজ ও হরমনপ্রীত কৌরকে নেতা নির্বাচন করে অস্ট্রেলিয়ায় মহিলা ক্রিকেট দল পাঠাচ্ছে বিসিসিআই। ওই সফরের টেস্ট এবং ওয়ান ফর্ম্যাটে ভারতের মহিলা ক্রিকেট দলকে নেতৃ্ত্ব দেবেন মিতালি। প্রত্যাশা মতোই টি২০ ফর্ম্যাটে দেশকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। দলে রাজেশ্বরী গায়েকোয়াড়ের প্রত্যাবর্তন ঘটলেও অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত ভারতীয় শিবির থেকে বাদ পড়েছেন প্রিয়া পুনিয়া ও ইন্দ্রাণী রায়।

দেশে ফেরা ১৬ শরণার্থী করোনা পজিটিভ
আফগানিস্তান থেকে ভারেত ঢুকল করোনার ঢেউ। দেশে ফেরা ১৬ শরণার্থী করোনা পজিটিভ হয়েছেন। এইসব করোনা আক্রান্তদের সংস্পর্শে এসেছেন কেন্দ্রীয়মন্ত্রীরাও। ফলে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে নয়া সংকট এসেছে ভারতের সামনে।
-
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
রাতেই শহরে শাহ, মমতা-অভিষেকদের বিঁধে কাল প্রকাশ করবেন চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
রামনবমীর মঞ্চে রাজনৈতিক বার্তা, নন্দীগ্রামে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর ‘৪ মে এর পর শ্রী রামই ভরসা' -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
আমরা কাজ করে দেখাই, মোদীকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, কূটনৈতিক বার্তায় নতুন ইঙ্গিত -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা












Click it and Unblock the Notifications