Daily News Update: অভিষেকের পদযাত্রার অনুমতি দিল না ত্রিপুরা পুলিশ, রাজীবের নেমপ্লেট সরানো হল বিজেপি কার্যালয়ে
কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে কোথায় কী ঘটছে, তার সমস্ত আপডেট পেয়ে যান বেঙ্গলি ওয়ানইন্ডিয়ায়। দেখে নিন দিনের প্রত্যেকটি বড় ও ছোট খবরের আপডেট।
কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে সবসময় ঘটে যাচ্ছে নিত্যনতুন ঘটনা। রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সমীকরণ। অন্যদিকে নানা খেলার আপডেট জানতে মুখিয়ে আছেন ক্রীড়াপ্রেমীরা। তাই সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ানইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

গুজরাতের নতুন মুখ্যমন্ত্রীর শপথ
আজ গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যােটল। সেই শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। থাকবেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান। দুপুর সাড়ে ১২টা নাগাদ শপথ গ্রহন অনুষ্ঠান হওয়ার কথা।

তৃণমূল নেতার ছেলে খুনে গ্রেফতার
আউশগ্রামে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার দেবশালা পঞ্চায়েতের তৃণমূলের ২ পঞ্চায়েত সদস্য সহ তিনজন। তাদের গ্রেফতার করে সিট। কাল, সোমবার আদালতে পেশ। টেন্ডার নিয়ে সমস্যার জেরে খুন, প্রাথমিক তদন্তে অনুমান তদন্তকারীদের।

কলকাতায় শ্যুট আউট
রাতের শহরে শ্যুটআউটের ঘটনা ঘটল। গোর্কি সদনের সামনে গুলিবিদ্ধ হাওড়ার ব্যবসায়ী। ব্যবসায়ীর ডান কাঁধে লাগে গুলি। ব্যবসায়িক শত্রুতার জেরে হামলা বলে অনুমান ব্যবসায়ীর বন্ধুর।

বন্ধ টিকাকরণ
আজ থেকে কলকাতায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কোভ্যাক্সিনের টিকাকরণ। এমনটাই নোটিশ দিয়ে জানিয়েছে কলকাতা পুরসভা। নোটিশে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যের হাতে যথেষ্ট পরিমাণ কোভ্যাক্সিন এসে পৌঁছয়নি। আর সেই কারণেই কোভ্যাক্সিনের টিকাকরণ আপাতত বন্ধ রাখতে হচ্ছে। তবে কোভিশিল্ডের টিকাকরণ নিয়ম মেনেই চলবে বলে জানিয়েছে পুরসভা।

সিবিআইয়ের দফতরে যাচ্ছেন না পার্থ
আইকোর মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়কে আজ হাজিরা দিতে বলেছিল সিবিআই। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন তিনি আজ যাচ্ছেন না। সিবিআইকে চিঠি দিয়ে সেকথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

মনোনয়ন জমা
আজ ভবানীপুর কেন্দ্র মনোনয়ন জমা দেবেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তার আগে ভবানীপুরে মিছিল করবেন তিনি। সেই মিছিলে থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাঁদের। প্রসঙ্গত উল্লেখ্য ভবানীপুর কেন্দ্র এবার মহিলা মুখকে সামনে রেখেই লড়তে চাইছে বিজেপি।

বিজেপি পার্টি অফিস থেকে খোলা হল রাজীবের নেমপ্লেট
হেস্টিংসে বিজেপি কার্যালয় থেকে সরানো হল রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেমপ্লেট। ৯ তলার ৮১১ নম্বর ঘরটি রাজীব বন্দ্যোপাধ্যায়ের জন্য বরাদ্দ ছিল। সেখানে এখন ভবানীপুরের নির্বাচনী কাজ করা হচ্ছে বলে জানা গিয়েছে। গত কয়েকদিন ধরেই রাজীব বিজেপিতে এক প্রকার নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন।

অভিষেকের সভার অনুমতি দিল না পুলিশ
১৫ সেপ্টেম্বর ত্রিপুরায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় অনুমতি দিল না পুলিশ। কিছুক্ষণ আগেই ত্রিপুরা পুলিশ একথা জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আগরতলার রবীন্দ্রভবন থেকে চৌমোহনী পর্যন্ত পদযাত্রা কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের। ১৫ তারিখ দুপুর ২টোয় এই কর্মসূচি ছিল অভিষেকের।

অধ্যক্ষকে চিঠি শুভেন্দুর
তৃণমূলে যাওয়া ২ বিধায়ককে নিয়ে অধ্যক্ষকে চিঠি শুভেন্দু। দলত্যাগ বিরোধী আইন কার্যকরের দাবি জানিয়ে অধ্যক্ষকে চিঠি। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। অগাস্টের শেষে তৃণমূলে যোগ দেন ২ বিজেপি বিধায়ক

শিল্প ভবনে গিয়েই জেরা পার্থকে
হাজিরা এড়িয়েও মিলল না রেহাই। শিল্প ভবনে গিয়ে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করলেন সিবিআইয়ের আধিকারিকরা। প্রসঙ্গত উল্লেখ্য আইকোর মামলায় আজই তাঁকে হাজিরা দিতে বলেিছল সিবিআই। সেই মামলায় সোমবারই পার্থ চট্টোপাধ্যায় চিঠি লিখে জানান ভোটের কাজে ব্যস্ত থাকায় তিনি হাজিরা দিতে পারছেন না। তারপরেই পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে শিল্প ভবনে যান সিবিআই আধিকারিকরা। সেখানে প্রায় দেড় ঘণ্টা তাঁকে জেরা করা হয়।

স্ত্রী ও কন্যাকে হত্যার চেষ্টা
স্ত্রী ও কন্যাকে ধারালো অস্ত্রের কোপ দিয়ে আত্মঘাতী হল স্বামী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নকশালবাড়ি থানার অন্তর্গত জাবরা চা বাগান এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত অভিযুক্তের নাম প্রদুন প্রজা (২২), তাঁর স্ত্রী ললিতা ওরাওঁ (২২) ও আড়াই বছরের মেয়ে অলিকা প্রজা। ঘটনার কথা জানতে পেরে নকশালবাড়ি থানার পুলিশ ইতিমধ্যেই মৃত ব্যক্তি ও শিশুর দেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গুরুতর জখম অভিযুক্তের স্ত্রী বর্তমানে মেডিক্যাল কলেজে চিকিৎসারত রয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications