১২ সেরা গল্পকারকে নিয়ে শেষ হল ডেইলিহান্ট-এএমজি মিডিয়ার #StoryForGlory

১২ সেরা গল্পকারকে নিয়ে শেষ হল ডেইলিহান্ট-এএমজি মিডিয়ার #StoryForGlory

ডিজিটাল স্টোরি টেিলং। দিল্লিতে এক অভিনব প্রতিযোগিতার আয়োজন করেছিল ডেইলি হান্ট। AMG মিডিয়া নেটওয়ার্কস লিমিটেডের সাথে যৌথভাবে, #StoryForGlory নামে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তাতে ১২ জন প্রতিযোগী সেরা নির্বাচিত হয়েছেন। বুধবার দিল্লিতে শেষ হয়েছে প্রতিযোগিতা।
ভিডিও এবং প্রিন্ট দুটি ভাগ ছিল প্রতিযোগিতার। হাজার জনের বেশি প্রতিযোগি তাতে অংশ নিয়েছিলেন। তার থেকে বাছাই করে প্রথম পর্বের জন্য ২০ জনকে নির্বাচিত করা হয়েছিল।

১২ সেরা গল্পকারকে নিয়ে শেষ হল ডেইলিহান্ট-এএমজি মিডিয়ার #StoryForGlory

বর্তমান বিষয়, সংবাদ, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সংস্কৃতি সহ একাধিক বিষয়ের উপর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। উদ্দেশ্য ছিল সাংবাদিকতার ক্ষেত্রে নতুন প্রতিভার খোঁজ করা। ৮ সপ্তাহ ধরে বিভিন্ন ধাপে কড়া পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় প্রতিযোগীদের। তার জন্য ২০ জন চূড়ান্ত প্রতিযোগীকে MICA-থেকে প্রশিক্ষণ দেওয়া হয়। সাংবাদিকতার ক্ষেত্রে কীভাবে তারা িনজেদের সাংবাদিকতার ক্ষেত্রে দক্ষ করে তুলতে পারেন তার সুযোগ দেওয়া হয়।

প্রতিযোগীদের প্রতিভা চিহ্নিত করার জন্য বিচারকের আসনে ছিলেন একাধিক বিশেষ ব্যক্তিগত। তার মধ্যে ছিলেন ডেইলি হান্টের প্রতিষ্ঠাতা বীরেন্দ্র গুপ্ত, সঞ্জয় পুগলিয়া, এএমজি মিডিয়া নেটওয়ার্ক লিমিটেডের প্রধান সম্পাদক এবং সিইও, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের নির্বাহী পরিচালক অনন্ত। গোয়েঙ্কা, ফিল্ম ক্যানিয়নের প্রতিষ্ঠাতা অনুপমা চোপড়া, শে দ্য পিপল-এর শেলি চোপড়া, গাঁও সংযোগের প্রতিষ্ঠাতা নীলেশ মিশ্র, ফ্যাক্টর ডেইলির সহ-প্রতিষ্ঠাতা পঙ্কজ মিশ্র।

ডেইলিহান্টের প্রতিষ্ঠাতা বীরেন্দ্র গুপ্ত এই অনুষ্ঠােনর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ডেইলিহান্ট ভারতের মিডিয়া ইকোসিস্টেমকে শক্তিশালী করতে সদা সচেষ্ট। নতুন প্রতিভারা যাতে এই সুযোগ পায় তার জন্য এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা খুব জরুরি বলে মনে করেন তিনি।

এএমজি মিডিয়া নেটওয়ার্ক লিমিটেডের সিইও এডিটর-ইন-চিফ সঞ্জয় পুগলিয়া বলেছেন, আমাদের দেশের প্রতিটি কোনায় কোনও না কোনও গল্প রয়েছে। তাই এই ধরনের প্রতিযোগিতা আরও বেশি করে আয়োজন করা উচিত। দেশের পরবর্তী প্রজন্মের গল্পকারদের এই ধরনের অনুষ্ঠান আরও বেশি সুযোগ দেবে বলে মনে করেন তিিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+