আরব সাগর দিয়ে ধেয়ে আসছে ‘হিক্কা’, দুর্যোগের আশঙ্কায় উপকূলবর্তী অঞ্চলে সতর্কতা
এবার আরব সাগরে ফুঁসছে ঘূর্ণিঝড়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় ‘হিক্কা’ আছড়ে পড়তে পারে গুজরাট উপকূলে।
এবার আরব সাগরে ফুঁসছে ঘূর্ণিঝড়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় 'হিক্কা' আছড়ে পড়তে পারে গুজরাট উপকূলে। সেই সম্ভাবনার জেরে গুজরাট, তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের তরফে জানানো গয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের দাপট থাকতে পারে। বুধবার সকাল থেকেই ভারী বর্ষণ শুরু হবে।

‘হিক্কা’ আছড়ে পড়বে গুজরাট উপকূলে
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে ঘূর্ণিঝড় ‘হিক্কা'র দাপটে উপকূলবর্তী এলাকায় ৫০ কিলোমিটার বেগে ঝড় বইছে। ‘হিক্কা' আছড়ে পড়ার পর তা আর একটু বাড়তে পারে। ঘূর্ণিঝড় ‘হিক্কা' শক্তি হারিয়ে গুজরাট উপকূলে আছড়ে পড়বে। সেই কারণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা ক্ষীণ।

ওমানের আছড়ে পড়বে ঘূর্ণিঝড় হিক্কা
আবহবিদরা জানান, আরব সাগরে ফুঁসছে ‘হিক্কা'। বুধবার প্রথমে ওমানের মাসিরাহের বুকে আছড়ে পড়বে এই ঘূর্ণি। তার জেরে ঝড় ও অতি ভারী বৃষ্টি চলবে। তারপরই শক্তি হারিয়ে ফের গুজরাটের দিকে ধেয়ে আসবে ‘হিক্কা'। ফলে গুজরাট উপকূলে সে অর্থে তাণ্ডব চালাতে পারবে না এই ঝড়।

প্রশাসনের সতর্কতামূলক ব্যবস্থা
আবহাওয়া দফতরের পক্ষ থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে সজাগ থাকতেও নির্দেশ দেয় আবহাওয়া দফতর। সমুদ্র তীরবর্তী এলাকার মানুষজনকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থায় কোনও খামতি রাখেনি প্রশাসন।

সদা সতর্ক প্রশাসন
প্রশাসনের তরফে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে, অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। ‘হিক্কা' শক্তি ক্ষয় করে এগিয়ে আসছে। তবে সতর্ক ও সাবধান থাকতে হবে। এই সময়ে সমুদ্রে নামা ও সমুদ্রে মাছ ধরতে যাওয়া যাবে না। যাঁরা সমুদ্রে গিয়েছিলেন তাঁদের তড়িঘড়ি ফিরিয়ে নেওয়া হয়েছে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications