Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Ashani: আন্দামানে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, শুরু ভারী বর্ষণ, বাংলা-ওড়িশা-অন্ধ্র্রে জারি উচ্চ সতর্কতা

Cyclone Ashani: আন্দামানে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, শুরু ভারী বর্ষণ, বাংলা-ওড়িশা-অন্ধ্র্রে জারি উচ্চ সতর্কতা

ক্রমশ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। ইতিমধ্যেই আন্দানামে প্রবল বর্ষণ শুরু হয়ে গিয়েছে। ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে নিম্নচাপটি। আবহাওয়া বিদদের আশঙ্কা সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ইতিমধ্যেই আইএমডির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশকে।

আন্দামানে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ

আন্দামানে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ

আন্দামানের উপর অবস্থান করছে এখন নিম্নচাপটি। তার জেরে দ্বীপে প্রবল বর্ষণ শুরু হয়ে গিয়েছে। ভারী বর্ষণ চলছে আন্দামনে। তারই মধ্যে শক্তিবাড়াতে শুরু করে দিয়েছে নিম্নচাপটি। আগামী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে আইএমডি। কারণ আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়াতে শুরু করবে নিম্নচাপটি। তারপরেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ধীরে ধীরে রূপ নিতে শুরু করবে অশনি। সেকারণে প্রতিমূহুর্তে নিম্নচাপের উপরে নজর রেখে চলেছেন আবহাওয়া বিদরা।

কোন পথে এগোবে অশনি

কোন পথে এগোবে অশনি

ঘূর্ণিঝড় অশনির গতিপথ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কারণ এখনও ঠিক মত রূপ পায়নি সেটি। প্রাথমিক পর্যায়ে তিনটি রাজ্যের উপরে সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ রয়েছে। আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে অশনির ল্যান্ডফল হতে পারে ওড়িশা অথবা অন্ধ্রপ্রদেশের উপকূলে। পশ্চিমবঙ্গে সরাসরি কোনও প্রভাব পড়বে না। তবে গতি পথ পরিবর্তন করলে কোন পথে যাবে সেটা এখনও স্পষ্ট নয়। সেকারণে প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে নিম্নচাপের উপরে।

বাংলা-ওড়িশা-অন্ধ্রে সতর্কতা জারি

বাংলা-ওড়িশা-অন্ধ্রে সতর্কতা জারি

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ- ওড়িশা এবং অন্ধ্র উপকূলকে সতর্ক করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে দিয়েছে। আবহাওয়া বদলাতে শুরু করে দিয়েছে। বৃষ্টির তীব্রতা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বাড়তে শুরু করবে সোমবার বিকেল থেকে। ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হবে সেখানে সতর্কতা জারি করেছে আইএমডি। সেই সঙ্গে ওড়িশাপ উপকূলবর্তী জেলাগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে। ওদিকে অন্ধ্রের উপকূলবর্তী জেলা গুলিতেও মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

১০ মে ল্যান্ডফলের সম্ভাবনা

১০ মে ল্যান্ডফলের সম্ভাবনা

প্রাথমিক ভাবে আবহাওয়াবিদরা মনে করছেন ১০ মে ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড় অশনি। সেটা ওড়িশা উপকূলেই হবে। ১০ মে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। ৯ মে থেকে অবহাওয়ার অবনতি হতে শুরু করবে। তবে গতিপথ পরিবর্তন করলে অন্ধ্র্ উপকূলের বিশাখা পত্তনমেও আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় অশনি। তবে ঠিক কোন পথে এগোবে সেটি এখনও নিশ্চিত নয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+