স্বতন্ত্র দিবসের দিন সাভারকরের ‌পোস্টার ঘিরে উত্তেজনা, কার্ফু জারি কর্নাটকে

৭৫তম স্বাধীনতা দিবসের দিন হিংসাত্মক ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল কর্নাটক। স্বাধীনতা দিবসের দিন রাজ্যের শিবামুগ্গা এলাকার গান্ধী বাজার এরিয়ার আমীর আহমেদ সার্কেলে বীর সাভারকরের পোস্টার ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এরপরই গান্ধী বাজার এলাকা থেকে ছুরিকাঘাতের ঘটনার মামলা দায়ের হয়।

কার্ফু জারি কর্নাটকে

ছুরিকাঘাতে আহত ব্যক্তির নাম প্রেম সিং, তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে এই হামলার পেছনে কি কারণ ছিল তা এখনও স্পষ্ট নয়। কর্নাটক স্বরাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন যে শিবামুগ্গায় সাভারকরের ছবি ঘিরে অশান্তি চলাকালীন এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে থাকতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রী আরাগা জনেন্দ্রা বলেন, '‌শিবামুগ্গায় ছুরি দিয়ে হামলার একটি ঘটনা ঘটেচে। এটা সাভারকরের ছবি নিয়ে হয়েছে বলে মনে করা হচ্ছে। এখনও সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি।'‌ কর্নাটক পুলিশ শিবমুগ্গার একাংশে কার্ফু জারি করেছে এবং দোকানপাট বন্ধ করে রাখার নির্দেশ দিয়েছে।

এর আগে সোমবার হিন্দুপন্থী কিছু কর্মী সাভারকরের ফ্লেক্স সরানোর জন্য কিছু মুসলিম যুবকদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। একই ধরনের ঘটনা ঘটেছে ম্যাঙ্গালুরুর সুরাতকল জংশনে। হিন্দুত্ববাদী মতাদর্শী সাভারকরের নামে এই সার্কেলের নামকরণ করা হলে পরে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার কর্মীরা এই নিয়ে আপত্তি তোলার পর তা সরিয়ে দেওয়া হয়। এসডিপিআই-এর এক স্থানীয় নেতা জানিয়েছেন, সুরথকল একটি সাম্প্রদায়িক সংবেদনশীল এলাকা হওয়ায় বিষয়টি পুলিশের নজরে আনা হয়েছে। তিনি আরও জানান যে এসডিপিআই সাভারকারের নামে এই সার্কেলের নামকরণের বিরুদ্ধে।

প্রসঙ্গত, ৭৫তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণে তাৎপর্যপূর্ণভাবে একই সঙ্গে উঠে এল গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, বাবাসাহেব আম্বেদকর এবং বিনায়ক দামোদর সাভারকরের নাম। একাসনে মহাত্মা গান্ধী ও সাভারকর, এই বক্তব্যকে ঘিরে স্বভাবতই জল্পনা ছড়িয়েছে। এদিন প্রধানমন্ত্রী বলেন, '‌আজ দেশবাসী মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, বীর সাভারকরের প্রতি কৃতজ্ঞ। তাঁরা স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন।'‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+