Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দক্ষিণের রাজ্যে শক্তি পরীক্ষা! বিক্ষুব্ধ কংগ্রেসি আর জেডিএসকে নিয়ে সামিল বিজেপি

৫ ডিসেম্বর কর্নাটকের ১৫ টি বিধানসভা আসনে উপনির্বাচন। এই নির্বাচন কর্নাটকের সরকার পক্ষ অর্থাৎ বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ।

৫ ডিসেম্বর কর্নাটকের ১৫ টি বিধানসভা আসনে উপনির্বাচন। এই নির্বাচন কর্নাটকের সরকার পক্ষ অর্থাৎ বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই সব আয়োজন সম্পূর্ণ হয়ে গিয়েছে। জানিয়েছেন নির্বাচনী আধিকারিক জি জদিয়াপ্পা। বিজেপির প্রার্থী তালিকায় থাকা ১৫ জনের মধ্যে ১১ জন প্রাক্তন কংগ্রেসি এবং ৩ জন প্রাক্তন জেডিএস-এর বিধায়ক।

১৫ টি কেন্দ্রে উপনির্বাচন

১৫ টি কেন্দ্রে উপনির্বাচন

এই ১৫ টি বিধানসভা আসন রয়েছে কর্নাটকের দক্ষিণ এবং উত্তর পশ্চিম অংশে। যে আসনগুলিতে উপনির্বাচন হতে চলেছে সেগুলি হল আথানি, কাগোয়াড, গোকক, ইয়েল্লাপুরা, হিরেকেরুর, রানিবেন্নুর, বিজয়নগর, চিকবাল্লাপুরা, কেআরপুরা, ইয়াবসবন্তপুরা, মহালক্ষ্মী লেআউট, শিবাজিনগর, হোসাকোটে, কেআরপেটে, হুনসুর। ১৫ টি কেন্দ্রে ভোটারের সংখ্যা ৩৮ লক্ষ। ১৫ টি কেন্দ্রে বুথের সংখ্যা ৪১৮৫। যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৮৮৪ টি।

 সব আসনেই প্রার্থী বিজেপি, কংগ্রেসের

সব আসনেই প্রার্থী বিজেপি, কংগ্রেসের

মোট প্রার্থী ১৬৫ জন। যাঁদের মধ্যে ১২৬ জন নির্দল। ৯ জন মহিলা। বিজেপি এবং কংগ্রেস উভয়েই ১৫ টি আসনেই প্রার্থী দিয়েছে। জেডিএস প্রার্থী দিয়েছে ১২ টি আসনে।

৩ কেন্দ্রে সরাসরি লড়াই

৩ কেন্দ্রে সরাসরি লড়াই

আথানি, ইয়াল্লাপুরা এবং হসকোটে আসনে সরাসরি লড়াই হচ্ছে বিজেপি ও কংগ্রেসের।

 বিজেপির প্রার্থী তালিকায় ১১ বিক্ষুব্ধ কংগ্রেস এবং ৩ জেডিএস

বিজেপির প্রার্থী তালিকায় ১১ বিক্ষুব্ধ কংগ্রেস এবং ৩ জেডিএস

বিজেপি তাদের প্রার্থী তালিকায় স্থান দিয়েছে ১১ জন বিক্ষুব্ধ প্রাক্তন কংগ্রেস বিধায়ককে। পাশাপাশি তারা ৩ জন বিক্ষুব্ধ প্রাক্তন জেডিএস বিধায়ককে। যাঁরা ১৪ নভেম্বর সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+