Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কোভিড–১৯ সফর নিষেধাজ্ঞা চেক প্রজাতন্ত্রের, ভারতে আটকে একাধিক আইটি কর্মী, পড়ুয়া, গবেষক

কোভিড–১৯ সফর নিষেধাজ্ঞা চেক প্রজাতন্ত্রের

ইউরোপিয়ান দেশগুলিতে কোভিড–১৯ সফর নিষেধাজ্ঞা জারি রয়েছে ভারতের ওপর। আর এ কারণেই সমস্যায় পড়েছেন বহু তথ্য প্রযুক্তি পেশাদারের লোকজনেরা। জানা গিয়েছে, প্রায় ২০০ জন তথ্য প্রযুক্তি পেশাদার, নবাগত, গবেষক সহ অন্যান্যরা তাঁদের কাছে চেক প্রজাতন্ত্রের বৈধ ভিসা থাকা সত্ত্বেও তাঁরা যোগ দিতে পারছেন না নিজেদের কর্মস্থলে। কারণ কোভিড–১৯ সফর নিষেধাজ্ঞা জারি রয়েছে চেকে।

প্রবেশ নিষেধ

প্রবেশ নিষেধ

প্রসঙ্গত, বর্তমানে করোনার অতিমারীর প্রভাব কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে ভারত সরকার। বর্তমানে সংক্রমণের সংখ্যা ও সংক্রমণের প্রভাব গোটা ভারত জুড়ে কিছুটা নিম্নগামী। তবু ভারতের করোনা সংক্রমণ নিয়ে চেক প্রজাতন্ত্রের আতঙ্ক কমছেনা। তবে চেক প্রজাতন্ত্র জানিয়েছে ২ অগাস্টের পর যাঁরা ভিসা পেয়েছেন একমাত্র তাঁদেরকেই এই দেশে ঢোকার অনুমতি রয়েছে এবং অন্যান্যদের কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। চেক প্রজাতন্ত্রের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, '‌চেক প্রজাতন্ত্রে প্রবেশের শর্তগুলি চেক প্রজাতন্ত্রের স্বাস্থ্য মন্ত্রকের সুরক্ষা ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়।'‌

 শুধুমাত্র পড়ুয়ারা এখন যেতে পারবেন চেকে

শুধুমাত্র পড়ুয়ারা এখন যেতে পারবেন চেকে

দূতাবাসের পক্ষ থেকে এও বলা হয়েছে, '‌সুরক্ষা ব্যবস্থার শেষ আপডেট অনুযায়ী, ভারত থেকে আসা একাধিক বিভাগের পর্যটকরা চেক প্রজাতন্ত্রে প্রবেশ করতে পারবেন, এঁদের মধ্যে চেক প্রজাতন্ত্রের প্রদত্ত দীর্ঘ-মেয়াদি বা স্থায়ী বা অস্থায়ী বসবাসের পারমিট রয়েছে তাঁদের প্রবেশে ছাড় রয়েছে। এছাড়াও পেশাগত অ্যাথলেট বা আন্তর্জাতিক স্তরে দেশকে প্রতিনিধিত্ব করছেন এমন ব্যক্তি এবং ২ অগাস্ট ২০২১ সালের পর দীর্ঘ-মেয়াদি ভিসা জারি হয়েছে এরকম ব্যক্তিরা চেকে প্রবেশ করতে পারবেন।'‌ দূতাবাসের পক্ষ থেকে এও বলা হয়েছে, '‌আপডেটেড সুরক্ষা ব্যবস্থার ওপর ভিত্তি করে চেক দূতাবাস এখন চেক বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জন্য পড়াশোনার ক্ষেত্রে দীর্ঘ মেয়াদী বসবাসের জন্য ভিসা ও দীর্ঘ-মেয়াদি ভিসার আবেদন গ্রহণ করছে।'‌

বিপদে পড়েছেন একাধিক পড়ুয়া–চাকরীজীবিরা

বিপদে পড়েছেন একাধিক পড়ুয়া–চাকরীজীবিরা

উত্তরপ্রদেশের বাসিন্দা ২৫ বছরের সৃষ্টি বর্মা এপ্রিলে হায়দরাবাদে কাঁর চাকরি ছেড়ে দেন কারণ তাঁর কাছে চেকের একটি সংস্থার কাছ থেকে চাকরির প্রস্তাব আসে এবং জুনের শেষে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। জীবনে একবারই এই প্রস্তাব আসে। তার ওপর সৃষ্টি তাঁর পরিবারের একমাত্র উপার্জনকারী, বাধ্য হয়ে নিজের জমানো অর্থ দিয়েই বেঁচে আছে সৃষ্টি ও তাঁর পরিবার। সৃষ্টি জানান আমার এখন মরে যাওয়ার মতো অবস্থা। তিনি বলেন, '‌সরকার শুধুমাত্র জরুরিভিত্তিক সফরে অনুমতি দিয়েছে। আমাদের কাছে আমাদের চাকরিটাই জরুরি। আমার অবসর নেওআ অভিভাবক এবং আমার কলেজে পড়াশোনা করা ভাই আমার ওপর নির্ভরশীল। মহামারির বাজারে আমারে সঞ্চিত পুঁজি একেবারে শেষ, জানি না আমি কি করব। আমি এখনও চেকের ফার্মে যোগ দেওয়ার জন্য সফর করতে পারেনি, আমি কখনও আগে পূর্ণ সময়ের কর্মী ছিলাম না এবং হাতে চেকের প্রস্তাব রেখে আমি পুনরায় পুরনো সংস্থায় যোগ দিতে পারব না এবং নতুন কোনও চাকরিতে ঢোকার পর টিকিট এসে গেলে আবার সেটা ছাড়তেও সমস্যা দেখা দেবে।'‌ সৃষ্টি এখন চাইছেন যে ভারত সরকার চেকের সঙ্গে আলোচনা করুক এবং তাঁর কর্মসংস্থানের শর্তাবলী এবং ভিসার স্থিতি সম্পর্কে স্পষ্টতা দিক। সৃষ্টির মতো অনেকেই রয়েছেন যাঁরা হয়ত গবেষণা করতে, পড়াশোনার জন্য চেকে যেতে চান। কিন্তু এই পরিস্থিতিতে তাঁদের এখন কিছু করারও নেই। তবে প্রত্যেকেই চান ভারত সরকার হস্তক্ষেপ করুক কারণ এটা তাঁদের পুরো ভবিষ্যতের বিষয়।

 সোশ্যাল মিডিয়ায় সরব

সোশ্যাল মিডিয়ায় সরব

সমস্যায় থাকা পেশাদাররা সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ব্যাপকভাবে প্রচার শুরু করেছেন। হ্যাশট্যাগ দিয়ে ওপেন চেক বাইন্ড এই প্রচারের পাশাপাশি চেঞ্জ ডট অর্গানাইজেশনে নেটিজেনদের স্বাক্ষর নিয়ে পিটিশনও জমা দেওয়া হয়েছে। সেই আবেদনে বলা হয়েছে, '‌ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের সংক্রমণের কারণে ভারতে চেক দূতাবাস ২০২১ সালের এপ্রিল থেকে এখনও পর্যন্ত সব ধরনের ক্রিয়াকলাপ বন্ধ রেখেছে। তবে এখন ভারতের পরিস্থিতি অনেকটাই শুধরেছে এবং অনেক ইউরোপিয়ান দেশগুলি (‌জার্মানি, নেদারল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া)‌ এখন জরুরি সফর করার ওপর অনুমোদন দিয়েছে। কিন্তু চেকের পক্ষ থেকে ক্রমাগত ভারতের জরুরি সফরের ওপর (‌গবেষণা, চাকরিজীবি এবং ইউরোপিয়ান নয় এমন সদস্যদের পরিবারে ফিরে যাওয়া)‌ নিষেধাজ্ঞা আরোপ করে রাখা হয়েছে। প্রায় আমাদের সকলেরই চাকরিতে চুক্তি রয়েছে এবং চার/পাঁচ মাসেরও বেশি সময় ধরে গবেষণার অবস্থানের জন্য চুক্তি (এই মুহুর্তে আমাদের ভবিষ্যতের ঝুঁকি নিয়ে) রয়েছে। কিন্তু এই অনিশ্চয়তা ও বিলম্বের কারণে আমাদের মধ্যে অনেকেই আবেগপ্রবণ, মানসিকভাবে বিধ্বস্ত এবং আর্থিক সঙ্কটের মুখোমুখি দাঁড়িয়েছে।'‌

 ভারতের চেক দূতাবাসের আশ্বাস

ভারতের চেক দূতাবাসের আশ্বাস

ভারতের চেক দূতাবাসের রাষ্ট্রদূত হেমন্ত এইচ কোটালওয়ার এ প্রসঙ্গে বলেছেন, '‌দূতাবাস এই সমস্যা সম্পর্কে যথেষ্ট অবগত এবং তা চেক কর্তৃপক্ষকে জানানো হয়েছে।'‌ তিনি এও বলেছেন, '‌চেকের স্বাস্থ্য কর্তৃপক্ষ এপ্রিল-মে মাসে ভারতে করোনার দ্বিতীয় ওয়েভের সংক্রমণ দেখে এই দেশকে চূড়ান্ত ঝুঁকির তালিকায় রেখেছে। তবে আমরা চেকের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখেছি যাতে ভারতে আটকে থাকা মানুষ ও টিকাকরণ হয়ে গিয়েছে এমন ব্যক্তিরা যত শীঘ্র সম্ভব চেকে ফিরে যেতে পারেন। চেক থেকে পাওয়া তথ্যের পরিপ্রেক্ষিতে, বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনুমতি দেওয়া হয়েছে এবং ভারতীয়দের আরও কয়েকটি বিভাগ এখনও আটকে আছে।'‌

চেকের সাধারণ নির্বাচন

চেকের সাধারণ নির্বাচন

প্রসঙ্গত, অক্টোবরের প্রথম সপ্তাহে চেকের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং ডেল্টা ভ্যারিয়ান্ট নিয়েই সরব হবেন রাজনৈতিকবিদরা এটা আর বলার অপেক্ষা রাখে না। এক কোটি জনসংখ্যার দেশ চেক ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের মে মাস পর্যন্ত খুব বাজে রকমের সঙ্কটের মধ্যে দিয়ে গিয়েছে। এই সময় দৈনিক কোভিড কেস দেখা গিয়েছিল ১৫ হাজার করে এবং প্রতিদিন ৩০ হাজার মানুষ করোনায় মারা যেতেন। বর্তমান পরিস্থিতি নিয়ে চেক প্রজাতন্ত্র চূড়ান্ত সতর্কতা অবলম্বন করেছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+