করোনা সংক্রমণে দেশে মৃত্যু ২ লক্ষ পেরোল, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩.৬ লক্ষ
করোনা সংক্রমণে দেশে মৃত্যু ২ লক্ষ পেরোল, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩.৬ লক্ষ
দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৬০,৯৬০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গিয়েছেন ৩২৯৩ জন। দেশে করোনা সংক্রমণে মোট মৃত্যু বেড়ে হয়েছে ২,০১, ১৮৭ জন। বাড়ছে সুস্থতার সংখ্যাও গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২,৬১,১৬২ জন।

আজ থেকে শুরু করোনা টিকার রেজিস্ট্রেশন
আজ থেকে গোটা দেশে ১৮ বছরের উর্ধ্বে করোনা টিকাকরণের জন্য অনলাইন রেডিস্ট্রেশন শুরু হচ্ছে। বিকেল চারটে থেকে শুরু হয়ে যাবে রেজিস্ট্রেশন। ১ মে থেকে গোটা দেশে ১৮ বছরের উর্ধ্বে সকলের করোনা টিকা করণ শুরু হবে। ইতমধ্যে ওড়িশা সরকার ১৮ বছরের উর্ধ্বে সকলের করোনা টিকাকরণ ফ্রি ঘোষণা করেছে। সেই পথে হেঁটে কর্নাটক সরকারও তাই ঘোষণা করেছে।

রেকর্ড দৈনিক মৃত্যু
করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ নতুন রেকর্ড গড়ল দেশে। এক দিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৬০,৯৬০ জন। অর্থাৎ প্রায় ৩ লক্ষ ৭০ হাজার হয়ে গিয়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। একদিনে মারা গিয়েছেন ৩২৯৩ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,৭৯,৯৭,২৬৭ জন। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২,০১,১৮৭ জন। দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৯,৭৮,৭০৯ জন।

ভ্যাকসিন সংকট
ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে ভ্যাকসিন সংকট মোকাবিলায় তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। উৎপাদনকারী সংস্থাগুলিকে করোনা ভ্যাকসিন উৎপাদনের মাত্রা বাড়ানোর কথা বলেছেন তিনি। আজই বাংলায় আসছে ১০ লক্ষ কোভিশিল্ডের ডোজ। সকাল থেকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার জন্য ভিড় জমতে শুরু করেছে। বাঙ্গুর হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ।

অক্সিজেন সংকট
ভারতে ভয়াবহ করোনা পরিস্থিতিতে অক্সিজেন সংকট মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে একাধিক দেশ। ফ্রান্স ভারততে ভেন্টিলেটর পাঠানোর কথা জানিয়েছে। অন্যদিকে আয়ারল্যান্ড ভারতকে অক্সিজেন কনসেনট্রেটর পাঠানার কথা জানিয়েছে। ব্রিটেন ভ্যাকসিন তৈরির কাঁচামাল সরবরাহ করবে বলে জানিয়েছে। এদিকে আবার রাশিয়া অক্সিজেন ট্যাঙ্কার সরবরাহ করতে শুরু করেছে।
-
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন












Click it and Unblock the Notifications