২০ হাজার পার করোনার দৈনিক সংক্রমণ, অ্যাক্টিভ রোগীর সংখ্যা দেড় লক্ষের কাছাকাছি
২০ হাজার পার করোনার দৈনিক সংক্রমণ, অ্যাক্টিভ রোগীর সংখ্যা দেড় লক্ষের কাছাকাছি
২১ জুলাই দেশের দৈনিক করোনা সংক্রমণের যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে উদ্বেগ আরও বেড়েছে। ২০ হাজারের গোন্ডি পেরিয়ে গিয়েছে দেশের দৈিনক করোনা সংক্রমণ। ২১,৫৬৬ জন গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা দেড় লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে।

২০ হাজার পার দৈনিক সংক্রমণ
২১ জুলাই দেশের করোনা সংক্রমণ িনয়ে উদ্বেগজনক রিপোর্ট দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক করোনা সংক্রমণ ২০ হাজারের ধাপ পার করে গিয়েছে। ২১ হাজার ৫৬৬ জন গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেনষ গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪৮ জন। সেই সংখ্যাটাও েনহাত কম নয়। মাঝে ২ দিন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজারে নেমে এসেছিল। আবার গতকাল থেকে সেটি বাড়তে শুরু করেছে। বেড়েছে দেশের অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। দেড় লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে।

২১ জমাবেশে সংক্রমণ বাড়ার শঙ্কা
করোনা সংক্রমণ এখনও যায়নি। তার মধ্যে ২১ জুলাই সভা হলে করোনা সংক্রমণ আরও বাড়বে। এবারও ভার্চুয়াল সভার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দােয়র করা হয়। আদালতে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে কোভিড বিধি মেনেই করা হচ্ছে ২১ জুলাইয়ের সমাবেশ। আগে থেকেই তার জন্য অনুমতি নেওয়া আছে। শেষ পর্যন্ত শহিদ স্মরণের সমাবেশ হচ্ছে। রেকর্ড ভিড় হতে শুরু করেেছ শহরে।

পশ্চিমবঙ্গে বাড়ছে সংক্রমণ
অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,৪৫৫ জন। মারা গিয়েছেন ৬ জন। একাধিক জেলায় করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এই নিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতর সতর্ক করেছে জেলা শাসকদের। একাধিক জয়গায় মাস্ক পরা নিয়ে সতর্ক করা হচ্ছে। কোভিড বিধি মানার উপরেও জোর দেওয়া হচ্ছে। সেই সঙ্গে করোনার বুস্টার ডোজের টিকাকরণ নিয়েও সতর্ক করা হয়েছে।

কেরলে সর্বাধিক মৃত্যু
প্রতিবারের মত এবারও করোনা ভাইরাসের সংক্রমণে একে অপরকে টেক্কা দিচ্ছে কেরল এবং মহারাষ্ট্র। কেরলে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ ৬৬৭ জন। করোনা সংক্রমণে মারা গিয়েছেন ১৭ জন। গোটা দেশে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যু ঘটেছে কেরলে। তার পরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৩৩৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ মারা গিয়েছেন ৭ জন।












Click it and Unblock the Notifications