করোনা সংক্রমণে রেকর্ড মৃত্যু দেশে, দৈনিক আক্রান্তের সংখ্যায় সামান্য পতন
করোনা সংক্রমণে রেকর্ড মৃত্যু দেশে, দৈনিক আক্রান্তের সংখ্যায় সামান্য পতন
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় সামান্য পতন হয়েছে। একদিকে আক্রান্ত হয়েছেন ৪,০১,০৭৮ জন। তবে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪১৮৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩,১৮,৬০৯ জন। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩৭,২৩,৪৪৬ জন।

করোনা সংক্রমণের থার্ড ওয়েভ ভয়াবহ আকার নিতে চলেছে দেশে এমনই আশঙ্কার কথা শুনিেয়ছেন এইমসের ডিরেক্টর। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই তামিলনাড়ুতে ২ সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকালই তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী পদে শপথ নিেয়ছেন ডিএমকে নেতা এমকে স্টালিন। তারপরেই করোনা সংক্রমণে রাশ টানতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। কারণ করোনা সংক্রমণে শীর্ষে থাকা রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ু ছিল অন্যতম।
গত ২৪ ঘণ্টায় ওড়িশায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজারের বেশি মানুষ। দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড মানুষ মারা গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে ৪,১৮৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। মৃত্যু সংখ্যা বাড়ছে দেশে। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২,১৮,৯২,৬৭৬ জন হয়ে গিয়েছে। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। তারমধ্যেই আবার থার্ড ওয়েভ আছড়ে পড়ার খবর শুনিয়েছেন গবেষকরা। তার জন্য আগে থেকেই কেন্দ্রকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সব রাজ্যে যাতে পর্যাপ্ত অক্সিজেন থাকে তার নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications