দেশে ৩০ হাজারের নীচে নামল করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ, গতকালের চেয়ে ৪.৬ শতাংশ কম

দেশে ৩০ হাজারের নীচে নামল করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ,গতকালের চেয়ে ৪.৬ শতাংশ কম

গতকালের চেয়ে ৪.৬ শতাংশ কমল করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭,২৫৪ জন। অনেকটাই কমেছে করোনার দৈনিক সংক্রমণ। অনেকদিন পর করোনার দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নীচে নামল বলে জানা গিয়েছে।

৩০ হাজারের নীচে নামল সংক্রমণ

৩০ হাজারের নীচে নামল সংক্রমণ

দেশের দৈনিক করোনা ভাইরাসের সংক্রমণ ৩০ হাজারের নীচে নামল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৭,২৫৪ জন। গতকালের চেয়ে ৪.৬ শতাংশ। অনেক দিন পর দেশের করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নীচে নামল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ২১৯ জন। দৈনিক মৃত্যুর সংখ্যাও অনেকটাই কমেছে। দেশে মোট করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪,৪২,৮৭৪ জনের। দেশে মোট করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন ৩,৩২,৬৪,১৭৫ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩,৭৪,২৬৯ জন। করোনার থার্ড ওয়েভের মাঝে অনেকটাই কমেছে করোনার দৈনিক সংক্রমণ।

কেরলে কমল সংক্রমণ

কেরলে কমল সংক্রমণ

করোনা সংক্রমণ কেরলে কমতে শুরু করেছে। রাজ্যের স্বাস্থ্যদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে কেরলে ১৭ শতাংশ কমেেছ করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২০,২৪০ জন। মারা গিয়েছেন ৬৭ জন। অনেকটাই কমেছে দৈনিক করোনা সংক্রমণ। ওনাম উৎসবের পর থেকেই কেরলে করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছিল। তার উপরে আবার কেরলের একাধিক জেলায় ফের হানা দিয়েছিল নিপা ভাইরাস। ১ জনের মৃত্যুও হয়েছে এই নিপা ভাইরাসের সংক্রমণে।

 মাস্ক না পরায় জরিমানা

মাস্ক না পরায় জরিমানা

মহারাষ্ট্রে শুরু হয়ে গিয়েছে গণেশ চতুর্থীর উৎসব। তার মধ্যেই করোনার বিধিনিষেধের কড়াকড়িও রয়েছে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রন্ত হয়েছেন ৩,৬২৩ জন। মারা গিয়েছেন ৪৬ জন। উৎসবের মরশুমে মাস্ক না পরে বাড়ির বাইরে বেরোনোয় জরিমানা করছে মহারাষ্ট্র পুলিশ। মোট ১২ হাজার টাকা ফাইন করেছে মহারাষ্ট্র পুলিশ। করোনার থার্ড ওয়েভের ধাক্কা সামলাতেই গত করোনা বিধি নিষেধে কড়াকড়ি করা হচ্ছে। এদিকে দিল্লিতে গত ২৪ ঘণ্টায় এক জনেরও মৃত্যু।

 ক্রিসমাসের প্রস্তুতি শুরু ব্রিটেনে

ক্রিসমাসের প্রস্তুতি শুরু ব্রিটেনে

এদিকে এদিকে আসছে ক্রিসমাস। তার আগেই সতর্ক ব্রিটেন। ক্রিসমাসে কোনও ভ্যাকসিন পাসপোর্ট ইস্যু করা হবে না বলে জানিয়েছেন তিনি এমনকী করোনা বিধি আরও কড়া করা হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটেন সরকার। কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এদিকে করোনা টিকাকরণে দ্রুত এগোচ্চে ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসের টিকাকরণ করা হয়েছে ৫৩,৩৮,৩৭,৬৪৩ জনের। যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি প্রাপ্ত বয়স্কদের ১০০ শতাংশ টিকাকরণ শেষ করেছে তাদের প্রসংসা করেছে স্বাস্থ্য দফতর।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+