ভারতে করোনা আক্রান্ত বেড়ে ১০৭! টেস্টের জন্য কটি পরীক্ষা বিনামূল্যে জানাল সরকার
ভারতে করোনা আক্রান্ত বেড়ে ১০৭! টেস্টের জন্য কটি পরীক্ষা বিনামূল্যে জানাল সরকার
ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ১০৭-এ। তবে এঁদের মধ্যে ৯ জন হাসপাতাল থেকে ইতিমধ্যেই ছাড়া পেয়েছেন। কেন্দ্রীয় সরকারের তরফে আশ্বস্ত করে বলা হয়েছে এই রোগের পরীক্ষায় ২ টি করে টেস্ট বিনা পয়সার করিয়ে দেওয়া হবে।

ভারতে করোনা ভাইরাস আক্রান্ত ১০৭
ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ১০৭-এ। শীর্ষে মহারাষ্ট্র। এদিন নতুন করে ২৩ জনের শরীরে করোনা ভাইরাসের হদিশ পাওয়া যায়। তবে এর মধ্যে ৯ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

শীর্ষে মহারাষ্ট্র
এদিন যে ২৩ জনের দেহে করোনা ভাইরাসের হদিশ পাওয়া যায়, তার মধ্যে ১৭ জন মহারাষ্ট্রের, ২ জন তেলেঙ্গানার, ১ জন রাজস্থানের এবং ৩ জন কেরলের।

বুলধানার প্রৌঢ়ের দেহে মেলেনি করোনা ভাইরাস
এদিন স্বাস্থ্যমন্ত্রকের বিশেষ সচিব সঞ্জীব কুমার জানিয়েছেন, শনিবার বেসরকারি হাসপাতালে মৃত্যু হওয়া বুলধানারা প্রৌঢ়ের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি।

২ টি করে টেস্ট ফ্রি
রবিবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাস হয়েছে কিনা তা নিশ্চিত করতে দুটি করে পরীক্ষা সরকারের তরফ থেকে বিনা পয়সায় করিয়ে দেওয়া হবে।












Click it and Unblock the Notifications