চোখ রাঙাচ্ছে করোনার চতুর্থ ঢেউ, রাজ্যগুলিকে সতর্ক থাকার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের
করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে দেশে। এই নিয়ে আর রিভিউ মিটিং করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তারপরেই রাজ্যগুলিতে সতর্ক করেছেন তিনি। সেই সঙ্গে অযথা আতঙ্কিত না হওয়ার কথাও বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। গোটা দেশে করোনা সংক্রমণ বাড়ছে।
গত সাতদিনে তিনগুণ বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। একাধিক রাজ্যে আক্রান্তের সংখ্যা হঠাৎ করে বাড়তে শুরু করেছে। তার নেপথ্যে রয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট এক্সবিবি। করোনা ভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী হতে শুরু করায় নতুন করে উদ্বেগ বেড়েছে। সেকারণেই শুক্রবার রিভিউ বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তারপরেই রাজ্যগুলিকে কটেকটি নির্দেশিকা দেওয়া হয়েছে।

করোনা মোকাবিলার জন্য রাজ্যগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। করোনা মহামারীর সময় হাসপাতালে শয্যা সংখ্যা থেকে শুরু করে ওষুধ, অক্সিজেন, ভেন্টিলেশন সহ একাধিক বিষয় নতুন করে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে মাস্কের ব্যবহার বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। আবার নতুন করে দেশবাসীকে মাস্ক পরার জন্য সচেতন করতে বলা হয়েছে রাজ্য সরকার গুলিকে।
তবে আতঙ্কের কারণ নেই। এই নিয়ে কেউ যেন আতঙ্কিত না হয়ে পড়েন সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। করোনা পরীক্ষা আরও বাড়ানোর নির্দেশ েদওয়া হয়েছে সব রাজ্যগুলিকে। করোনা নিয়ে সতর্ক হলেও তাতে যাতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক না ছড়ায় তা নিয়ে সচেতন থাকতে বলা হয়েছে রাজ্যগুলিকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী অমিত মাণ্ডব্য জানিয়েছেন করোনা পরীক্ষার পাশাপাশি জেনম সিকোয়েন্সেও জোর দিতে হবে।

হঠাৎ করে করোনা সংক্রমণ যে ভ্যারিয়েন্টের কারণে বেড়ে যাচ্ছে তার নেপথ্যে রয়েছে নতুন ভ্যারিয়েন্ট এক্সবিবি। এই ভ্যারিয়েন্ট দ্রুত সংক্রমণ ছড়াতে পারে। সেকারণ আবার মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আবার নতুন করে করোনা বিধি মেনে চলার পরামর্শ দিয়েছিলেন তিনি। নিজের বাড়ি এবং বাড়ির চারপাশ যাতে পরিচ্ছন্ন থাকে সেটা নজরে রাখার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।
ইতিমধ্যেই দিল্লি, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশে করোনা সংক্রমণ সর্বাধিক বেড়েছে। সেকারণে এই জরুরি বৈঠকে বসা বলে মনে করা হচ্ছে। অন্যান্য রাজ্যেও করোনা সংক্রমণ বাড়ছে। বারবারই দিল্লি করোনা সংক্রমণের হটস্পট থেকেছে। এবারও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে রাজধানী দিল্লিতে। তুলনা মূলক ভাবে কম সংক্রমণ হচ্ছে কেরলে এবং মহারাষ্ট্রে। তবে তার জন্য আগে থেকেই সতর্ক রয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications