অপেক্ষা আরও ১০দিনের, অক্টোবরের মাঝামাঝি থেকেই করোনা যুদ্ধে আসরে নামছে জাইডাসের ‘শিশু’ টিকা
অপেক্ষা আরও ১০দিনের, অক্টোবরের মাঝামাঝি থেকেই করোনা যুদ্ধে আসরে নামছে জাইডাসের ‘শিশু’ টিকা
জাইডাস-ক্যাডিলার(Zydua Cadila) ভ্যাকসিন নিয়ে গত কয়েকদিন ধরেই নানা জল্পনা ঘোরাফেরা করছিল বিভিন্ন মহলে। এমনকী কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণও জানান খুব তাড়াতাড়ি জাইডাস ক্যাডিলার কোভিড-১৯ ভ্যাকসিনকে জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় আনা হবে। কিন্তু কব থেকে বাস্তবে কাজ শুরু হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। একাধিক সূত্র থেকে দাবি করা হচ্ছিল অক্টোবর মাসের শুরু থেকেই দেওয়া হবে এই টিকা।

এখনও দু-সপ্তাহের অপেক্ষা
যদিও বর্তমানে তা শুরু হতে আরও সপ্তাহ দুয়েক সময় লাগবে বলে জানাচ্ছেন টিকা সংক্রান্ত ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপের কেন্দ্রের কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান এন কে অরোরা। খুব তাড়াতাড়ি হলে ১৫ অক্টোবর থেকে থেকেই শিশুদের জন্য বিশেষভাবে তৈরি এই টিকাকে জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় আনা হবে বলেও জানাচ্ছেন তিনি। এদিকে সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল সায়েন্সের পক্ষ থেকে স্কুল খোলার ওপর জোর দেওযা হয়েছে। আর তাই করোনাকালে শিশুদের রক্ষকবচ হিসাবে যে জাইডাস-ক্যাডিলাই একমাত্র ভরসা তা মানছেন সকলেই।

দাম নিয়ে আলোচনা
এদিকে টিকার দাম নির্ধারণেই ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিকবার আলোচনায় বসেছে জাইডাস ক্যাডিলা। তবে অন্যান্য টিকার সঙ্গে এই টিকার বেশ কিছু পার্থক্য রয়েছে। এমবকী চূড়ান্ত সুরক্ষা পেতে গেলে এই টিকার দুটি ডোজ নিতে হবে। পাশাপাশি এই টিকা দেওয়ার জন্য সুচ ছাড়া জেট ইনজেক্টর ব্যবহার করা হবে। তাতে এই টিকা পার্শ্বপ্রতিক্রিয়া অনেকটাই কম হবে বলেও জানিয়েছে বিশেষজ্ঞরা।

কোথায় আলাদা জাইডাসের টিকা
এদিকে শেষ পাওয়া খবর অনুয়ায়ী বর্তমানে এই টিকার তিনটি ডোজের দাম রাখা হয়েছে ১৯০০ টাকা। ১২ বছর থেকে ১৮ বছর বয়সীদের মূলত দেওয়া হবে এই টিকা। জাইডাসের পক্ষ থেকে বলা হচ্ছে সুচ ফ্রি জেট ইনজেক্টরের দামই ৩০ হাজার টাকা। একটি জেট ইনজেক্টর ২০ হাজার ডোজ টিকা দিতে সক্ষম। এদিকে গত ২০ অগাস্ট জাইডাস ক্যাডিলার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয় ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। এদিকে এটি বিশ্বের প্রথম প্লাজমিড ডিএনএ ভ্যাকসিন।

কারা অগ্রাধিকার পাবে
এদিকে জাইডাসের টিকার প্রথম ডোজের ২৮ দিনের মাথায় দ্বিতীয় ডোজ এবং ৫৬ দিনের মাথায় তৃতীয় ডোজ প্রয়োগ করা হবে বলে নয়া নির্দেশিকায় জানিয়েছে প্রস্তুতকারক সংস্থা।এদিকে ১২ থেকে ১৮ বছর বয়সী সকলের জনম্য টিকাকরণের দরজা খুললেও কারা আগে ভ্যাকসিন পাবে, সেই তালিকাও ইতিমধ্যেই দিয়েছে কেন্দ্র। কেন্দ্র জানিয়েছে চাহিদা বুঝে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। সহজ কথায় যে শিশুর কোমর্বিডিটি রয়েছে, তারা ভ্যাকসিন আগে পাবে। গুরুতর অসুস্থ শিশুদের আগে টিকা দেওয়া হবে, তারপর ধীরে ধীরে অপেক্ষাকৃত বেশি সুস্থ ও সম্পূর্ণ সুস্থ শিশুদের টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications