Corona Update: দিল্লিতেও থাবা বসাল নয়া ভ্যারিয়েন্ট JN.1! কী হাল কলকাতার?

Corona Update: দেশে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ! আর এর মধ্যেই দিল্লিতেও থাবা বসাল ওমিক্রনের সাব ভেরিয়েন্টে JN.1। সে রাজ্যে এক ব্যক্তির শরীরে নয়া এই ভ্যারিয়েন্টের ভাইরাস পাওয়া গিয়েছে। আর এরপরেই নতুন করে আতঙ্ক। গোটা দেশজুড়েই হঠাত করে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ।

কেরল সহ একাধিক রাজ্যে JN.1 এ আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে। এবার দিল্লিতে নয়া এই সাবভেরিয়েন্টে আক্রান্তের (Corona Update) খোঁজ মিলল। জানা গিয়েছে, রাজধানী দিল্লিতে করোনা আক্রান্ত তিনজন যুবকের নমুনা জেনম সিকুয়েন্সের জন্যে পাঠানো হয়।

Corona Update:

তাদের মধ্যে একজনের শরীরে ওমিক্রন সাব ভ্যারিয়েন্ট JN.1 এর নমুনা (Corona Update) পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। আর এরপরেই আতঙ্ক। ইতিমধ্যে স্বাস্থ্য দফতরের তরফে অ্যালার্ট জারি করা হয়েছে। মানুষকে সাবধান থাকার বার্তা দেওয়া হয়েছে। তবে আতঙ্কিত না হওয়ার বার্তাও দেওয়া হয়েছে কেজরি সরকারের তরফে।

অন্যদিকে ওমিক্রনের সাব ভেরিয়েন্টে JN.1 এ আক্রান্তের সংখ্যা দেশজুড়ে বেড়ে ১১০ হয়ে গিয়েছে। এর আগে দেশের ৮ রাজ্যে অর্থাৎ গুজরাত, কর্নাটক, গোয়া, মহারাষ্ট্র, কেরল, রাজস্থান, তামিলনাড়ু এবং তেলেঙ্গানায় নয়া ভ্যারিয়েন্ট আক্রান্তের খোঁজ মিলেছে।

এবার সেই তালিকায় (Corona Update) যুক্ত হল দিল্লিও। তবে গুজরাতে JN.1 ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। সে রাজ্যে ৩৬ জন নয়া ভ্যারিয়েন্ট আক্রান্ত হয়েছেন। এরপরেই রয়েছে কর্নাটক। সেখানে 34 জন আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে কলকাতাতেও করোনা আক্রান্তের (Corona Update) সংখ্যা বাড়ছে। নতুন করে আরও চারজনের শরিরে করোনার ভাইরাস মিলেছে। আক্রান্ত সবাইকে শহরের বেসরকারি এক হাসপাতালে রাখা হয়েছে। স্বস্তির খবর, আক্রান্ত কারোর শরীরেই জেএন.ওয়ান সাব ভ্যারিয়েন্টের নমুনা মেলেনি।

তবে পুরো পরিস্থিতির উপর নজর রাখছে স্বাস্থ্য দফতর। টেস্ট এবং জেনম সিকুয়েন্সের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। ইতিমধ্যে পরিস্থিতি নিয়ে একপ্রস্ত বৈঠকও হয়ে গিয়েছে। তবে সামনেই নতুন বছর। বছর শেষের আনন্দে মেতে উঠবে কলকাতা সহ গোটা দেশ। আর এই সময় করোনার বাড়বাড়ন্ত রীতিমত চিন্তা বাড়াচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+