২৫,৪৮৭টি পদের জন্য কনস্টেবল নিয়োগ! কারা যোগ্য? আবেদনের পদ্ধতি কী? বিস্তারিত জানুন এখানে
স্টাফ সিলেকশন কমিশন (SSC), ২০২৬ সালে ডিসেম্বরে মোট ২৫৪৮৭ টি পদের নিয়োগের জন্য জিডি (GD) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির সাথে আবেদনপত্রও প্রকাশ করা হয়েছে। পরীক্ষার জন্য আবেদনের শেষ তারিখ হল ৩১ ডিসেম্বর। সমস্ত পদের জন্য লেভেল-৩ বেতন স্কেল অনুসারে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত থাকবে। প্রার্থীদের স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দশম শ্রেণী পাস হতে হবে এবং এনসিসি (NCC) সার্টিফিকেটধারীরা পরীক্ষায় ৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এসএসসি জিডি কনস্টেবল (SSC GD Constable) পরীক্ষা ২০২৬ সালের ফেব্রুয়ারি-এপ্রিল মাসের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীক্ষার তারিখ, যোগ্যতা, অনলাইনে আবেদন করার পদ্ধতির বিবরণগুলি এখানে দেওয়া হল।

এসএসসি জিডি কনস্টেবল ২০২৬: খালি পদের সংখ্যা
মোট ২৫৪৮৭ টি শূন্যপদের মধ্যে, ২৩,৪৬৭টি পদ পুরুষ প্রার্থীদের জন্য এবং বাকি ২,০২০টি মহিলা প্রার্থীদের জন্য। এই শূন্যপদের মধ্যে ৩,৭০২টি তফসিলি জাতি (SC), ২,৩১৩টি তফসিলি উপজাতি (ST), ৫,৭৬৫টি অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC), ২,৬০৫টি অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী (EWS) এবং ১১,১০২টি অসংরক্ষিত (UR) শ্রেণীর জন্য রয়েছে।
এসএসসি জিডি কনস্টেবল ২০২৬: বাহিনীর নাম
নির্বাচিত প্রার্থীদের বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF), সশস্ত্র সীমা বল (SSB), ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP), আসাম রাইফেলস (AR) এবং সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্সে (SSF), এনসিবিতে সিপাহি, জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ), পদের জন্য বরাদ্দ করা হবে।
এসএসসি জিডি কনস্টেবল ২০২৬: গুরুত্বপূর্ণ তারিখ
রেজিস্ট্রেশন করার উইন্ডোটি ৩১ ডিসেম্বর, ২০২৫ রাত ১১টা পর্যন্ত সক্রিয় থাকবে। ফি দেওয়ার সুবিধা ১ জানুয়ারী, ২০২৬ তারিখে শেষ হবে। প্রার্থীরা ২০২৬ সালের জানুয়ারি মাসের ৮ তারিখ থেকে ১০ তারিখ রাত ১১ টা পর্যন্ত তাদের আবেদনপত্র কোনও ভুলভ্রান্তি থাকলে তা সংশোধন করতে পারবেন এবং প্রযোজ্য সংশোধন ফি প্রদান করতে পারবেন।
এসএসসি জিডি কনস্টেবল ২০২৬: যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা - দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা - ১৮-২৩ বছর
এনসিসি (NCC) সার্টিফিকেটধারীরা পরীক্ষায় ৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। SC এবং ST প্রার্থীরা বয়সের জন্য সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ছাড় পেতে পারবেন। OBC শ্রেণীর প্রার্থীরা এবং প্রাক্তন সৈনিকরা তিন বছর পর্যন্ত ছাড় পেতে পারবেন।
এসএসসি জিডি কনস্টেবল ২০২৬: পদগুলির জন্য কীভাবে আবেদন করবেন?
যেসমস্ত প্রার্থীরা প্রথমবার আবেদন করবেন তাদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে এককালীন নিবন্ধন (OTR) প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in ওয়েবসাইট খুলুন। তারপর আপনার OTR ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।তারপর GD কনস্টেবল নিয়োগে ক্লিক করুন। এখানে আবেদনপত্রটি পূরণ করে, ১০০ টাকা ফি প্রদান করুন এবং জমা দিন। তারপরেই আপনি পদগুলির জন্য সফলভাবে নিবন্ধিত হবেন।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications