২৬ এর নির্বাচনী কৌশল নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের আলোচনা, জি রাম জি আইন ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে পদক্ষেপ
২০২৬ সালের একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণ ও সংগঠনের রণকৌশল চূড়ান্ত করতে শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসল কংগ্রেসের সর্বোচ্চ নীতিনির্ধারক মঞ্চ কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লিউসি)। একই সঙ্গে ইউপিএ আমলে চালু হওয়া মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন (এমজিএনআরইজিএ) বাতিল করে নতুন আইন আনার বিরুদ্ধে কেন্দ্রের উপর কীভাবে রাজনৈতিক চাপ বাড়ানো যায়, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সূত্রের খবর, এমজিএনআরইজিএ এর জায়গায় সম্প্রতি সংসদে পাশ হওয়া 'বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) আইন' বা VB G RAM G আইন নিয়ে দলের অবস্থান আরও কঠোর করার সিদ্ধান্ত নিতে চলেছে কংগ্রেস। শীতকালীন অধিবেশনে বিলটি পাশ হওয়ার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিও পেয়েছে নতুন আইন।

দীর্ঘায়িত এই সিডব্লিউসি বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পাশাপাশি কর্নাটক, তেলেঙ্গানা ও হিমাচল প্রদেশের মতো কংগ্রেস-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ও বিভিন্ন রাজ্য কংগ্রেস কমিটির (পিসিসি) সভাপতিরাও বৈঠকে যোগ দেন।
আগামী বছর অসম, কেরল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সেই প্রেক্ষাপটেই ভোটকৌশল, জোটনীতি ও রাজ্যভিত্তিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
নতুন গ্রামীণ কর্মসংস্থান আইনের বিরোধিতায় কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল একজোট। তাদের অভিযোগ, প্রকল্পের নাম থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া তাঁর ঐতিহ্যের প্রতি অসম্মান। কংগ্রেস নেতৃত্ব মনে করছে, এই বিষয়টি জনসমক্ষে তুলে ধরেই কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই জোরদার করা হবে।
নতুন আইনে গ্রামীণ এলাকার প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য আর্থিক বছরে সর্বাধিক ১২৫ দিনের মজুরিভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে। তবে এমজিএনআরইজিএ এর তুলনায় বড় পরিবর্তন হল অর্থায়নের কাঠামো এখন থেকে এই প্রকল্পে কেন্দ্র ও রাজ্য সরকারকে ৬০:৪০ অনুপাতে ব্যয় বহন করতে হবে।
সব মিলিয়ে, সিডব্লিউসি বৈঠক থেকে কংগ্রেসের স্পষ্ট বার্তা-২০২৬ এর লড়াইয়ে নামার আগে সংগঠনকে শক্ত করতে হবে পালাপাশি গ্রামীণ কর্মসংস্থান ইস্যুকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ আরও ধারালো করা হবে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
ভোটের আগে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ -
ভোটের আগে গেরুয়া শিবিরে বড় চমক! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ, জল্পনা তুঙ্গে -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ










Click it and Unblock the Notifications