Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিহারে রাহুল-মোদী দ্বৈরথ, নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্নপত্র কংগ্রেসের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিলেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা৷ কার্যত চ্যালেঞ্জের সুরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাহস থাকলে নির্বাচনের আগে বিহারের জন্য স্পেশাল স্টেটাস ঘোষণা করুক৷ প্রধানমন্ত্রীর কি সেই সাহস আছে? এভাবেই এদিন প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন রণদীপ সুরজেওয়ালা।

ভাগলপুরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার কথা ঘোষণা করেছিলেন মোদী

ভাগলপুরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার কথা ঘোষণা করেছিলেন মোদী

তাঁর অভিযোগ, ২০১৫ বিধানসভা নির্বাচনের আগে বিহারের ভাগলপুরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী৷ কিন্তু পরের নির্বাচন চলে এলেও একটিও ইট ভাগলপুরের বিশ্ববিদ্য়ালয়ের জন্য় গাঁথা হয়নি ৷ শুধু ভাগলপুর বিশ্ববিদ্য়ালয় নয়, গত বিধানসভা নির্বাচন ও পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর বিহারের জন্য করা একাধিক প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তুলেছেন সুরজেওয়ালা৷

বিশ্ববিদ্যালয় তৈরির প্রতিশ্রুতি পালন করেননি প্রধানমন্ত্রী

বিশ্ববিদ্যালয় তৈরির প্রতিশ্রুতি পালন করেননি প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর উদ্দেশে ১০টি প্রশ্ন রাখেন তিনি। বলেন, কেন প্রধানমন্ত্রী বিহারের যুবকদের ভবিষ্য়তের প্রশ্নে মুখ ফিরিয়ে রেখেছেন? তাঁর অভিযোগ, ২০১৫ সালে ৫০০ কোটি টাকা খরচ করে কেন্দ্রীয় বিশ্ববিদ্য়ালয় তৈরির প্রতিশ্রুতি পালন করেননি প্রধানমন্ত্রী৷ এমনকী স্কিল ডেভেলপমেন্ট নিয়েও প্রধানমন্ত্রী কোনও কাজ বিহারে করতে পারেননি৷

থার্মাল পাওয়ার ইউনিটের প্রতিশ্রুতিও প্রধানমন্ত্রী পূরণ করেননি

থার্মাল পাওয়ার ইউনিটের প্রতিশ্রুতিও প্রধানমন্ত্রী পূরণ করেননি

রণদীপ আরও বলেন, নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি অনুযায়ী বিহারে স্কিল ডেভেলপমেন্ট বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল৷ কিন্তু, সেটা বিহার থেকে সরে বারাণসীতে হয়ে গেল৷ পাশাপাশি বক্সারের চৌসায় ১৩০০ মেগা ওয়াটের থার্মাল পাওয়ার ইউনিটের প্রতিশ্রুতিও প্রধানমন্ত্রী পূরণ করেননি৷ তাঁর প্রশ্ন, পাঁচ বছরে কেন দেড় হাজার কোটি টাকা খরচে পটনায় ছয় লেনের রাস্তা তৈরি হল না? এমনকী বিহারে একাধিক প্রকল্প ঘোষণা হয়েও তালাবন্ধ অবস্থায় কেন পড়ে রয়েছে?

মোদী বনাম রাহুল

মোদী বনাম রাহুল

উল্লেখ্য, বিহারে আজ তিনটি নির্বাচনী সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ অন্যদিকে, কংগ্রেসের তরফে এদিন দু'টি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় বিহারে৷ একই দিনে বিহারে রাহুল গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ঘিরে পারদ চড়ে সেই রাজ্যে। এই আবহে এদিন প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি আক্রমণ করার পথেই হেঁটেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পরিযায়ী ইস্যু ছাড়াও লাদাখে চিন সীমান্ত নিয়ে সমস্যার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীকে আক্রমণ শানান রাহুল গান্ধী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+