স্মৃতি ইরানিকে নিয়ে কংগ্রেসের 'নিখোঁজ' পোস্টার! জবাব রাহুলের দিকে ঘোরালেন বিজেপির মন্ত্রী
তিনি কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী। তিনি এখনও পর্যন্ত চুপ রয়েছেন কুস্তিগীরদের যৌন হয়রানির অভিযোগ নিয়ে। এমন কী তাদের ওপরে পুলিশি নির্যাতন নিয়েও কোনও কথা বলেননি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই স্মৃতি ইরানির 'নিখোঁজ' পোস্টারে কটাক্ষ করল কংগ্রেস। যার জবাব দিয়েছেন বিজেপির মন্ত্রী।
কংগ্রেসের তরফে দুই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং মীনাক্ষী লেখির ছবি পোস্ট করে বলা হয়েছে, একজন টুইট লুকিয়ে রাখেন। আর অন্যজন মহিলা কুস্তিগীরদের প্রশ্নে পালিয়ে বাঁচেন। এব্যাপারে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে লেখি নিজের গাড়ির দিকে ছুটে যাচ্ছেন।

কংগ্রেসের টুইটে 'নিখোঁজ' দেখানো নিয়ে নিয়ে স্মৃতি ইরানি সেই সময় বলেছন, আমেঠি লোকসভার সেলুন বিধানসভার সিরসিরা গ্রাম থেকে ধুরনপুরের দিকে যাচ্ছেন তিনি। এব্যাপারে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেছএন, যদি প্রাক্তন সাংসদের খোঁজ করেন, তাহলে আমেরিকায় যোগাযোগ করুন।

প্রসঙ্গত ২৩ এপ্রিল কুস্তিগীররা যন্তরমন্তরে তাদের ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে পুনরায় আন্দোলন শুরু করেছিলেন। ২৮ মে সেখান থেকে নতুন সংসদ ভবনের দিকে অভিযানের সময় দিল্লি পুলিশ তাঁদেরকে আটক করে। প্রসঙ্গত মহিলা কুস্তিগীরদের অভিযোগ, তাঁদের যৌন হয়রানি করা হয়েছে।

ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে পকসো আইনে একটি-সহ দুটি এফআইআর দায়ের করা হলেও, তিনি নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, একটি অভিযোগও যদি প্রমাণিত হয় তাহলে তিনি নিজেকে ঝুলিয়ে দেবেন।












Click it and Unblock the Notifications