মরু-রাজ্যে হাত ধরাধরি কংগ্রেসের, অশোক গেহলট সম্পর্কে স্ট্যাটাস আপডেট শচীন পাইলটের
কংগ্রেস মরু-রাজ্যে হাত ধরাধরি করে চলতে ঐক্যমত্য হয়েছে। অশোক গেহলট সম্পর্কে স্ট্যাটাট আপডেট করেছেন শচীন পাইলট। শচীন পাইলট বলেন, মল্লিকার্জুন খাড়গে তাঁকে পরামর্শ দিয়েছেন ক্ষম করতে এবং ভুলে যেতে। সেই পরামর্শ আমার কাছে নির্দেশনার মতো।
কংগ্রেস নেতা শচীন পাইলট শনিবার বলেন, তিনি দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের পরামর্শ মেনে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে দ্বন্দ্বকে সমাধিস্থ করেছেন। তাঁর কথায়, সম্মিলিত নেতৃত্বই বিধানসভা নির্বাচনে এগিয়ে যাওয়ার একমাত্র উপায়। তাই আমরা এক হয়েই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়ব।

রাজস্থানের নির্বাচনী কৌশল বৈঠকের দুদিন পর একান্ত সাক্ষাৎকারে পাইলট বলেন, খাড়গে তাঁকে 'ক্ষমা করে ও ভুলে গিয়ে' এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। অশোক গেহলটজি আমার থেকে বয়সে বড়ো, তাঁর অভিজ্ঞতাও বেশি। তাঁর কাঁধে ভারী দায়িত্ব রয়েছে।
শচীন বলেন, আমি যখন রাজস্থান কংগ্রেসের সভাপতি ছিলাম, আমি সবাইকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয়, আজ অশোক গেহলট মুখ্যমন্ত্রী, তাই তিনি সবাইকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করছেন। রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী বলেন, "যদি কেউ একটু সামনে পিছনে থাকে, তবে সেটি একটি বড় সমস্যা নয়।
তাঁর কথায়, দল এবং জনসাধারণ যে কোনও ব্যক্তির থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমিও এটি বুঝতে পারছি। আমার বিশ্বাস তিনিও এটি বুঝেছেন। তিনি বসুন্ধরা রাজে সরকারের দুর্নীতি ইস্যুতে গেহলট সরকারের নিষ্ক্রিয়তার বিষয়ে সমালোচনা করেন। তাঁর বিরুদ্ধে আন্দোলনে নামেন। সে ব্যাপারে পাইলট বলেন, সেই সময় চলে গেছে। তা ফিরে আসবে না। এবার ভবিষ্যতের দিকে তাকাতে হবে।
আবারও খাড়গের কথা তুলে ধরে তিনি বলেন, "খাড়গেজির পরামর্শ মেনেই সবার সব কিছু ক্ষমা করে ও ভুলে গিয়ে আমরা সামনের দিকে তাকানোর চেষ্টা করছি। এটি প্রত্যেকের জন্য প্রযোজ্য। আমি বিশ্বাস করি, আমাদের এখন এগিয়ে যেতে হবে এবং নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
শচীনের কথায়, এই দেশের ভাল করার জন্য কংগ্রেসের প্রয়োজন। আমাদের তাই রাজস্থানের জনগণের আশীর্বাদ নেওয়া দরকার। রাজস্থানের জনগণের সেই আশীর্বাদ পেতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের এমনভাবে এগিয়ে যেতে হবে যা জনগণ এবং দলের কর্মীদের কাছে গ্রহণযোগ্য হয়।
তিনি বলেন, আমাদের জন্য পরবর্তী চ্যালেঞ্জ হল রাজস্থানে নির্বাচনে জয়লাভ করা। ব্যক্তি বা বিবৃতি কোনটাই গুরুত্বপূর্ণ নয়, সেগুলি এখন অতীত হয়ে গেছে। এখন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন দলীয় প্রধান রাহুল গান্ধী, রাজস্থানের এআইসিসি ইনচার্জ সুখজিন্দর রণধওয়া, রাজস্থান প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গোবিন্দ দোতাসরাদের নির্দেশ মেনেই আমাদের এগিয়ে যেতে হবে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications