অনেক আলোচনা করেছেন, এবার বিনামূল্যে ভ্যাকসিন দিন দেশবাসীকে! মোদীকে বিঁধে দাবি রাহুলের

অনেক আলোচনা করেছেন, এবার বিনামূল্যে ভ্যাকসিন দিন দেশবাসীকে! মোদীকে বিঁধে দাবি রাহুলের

গত বছর করোনা সংক্রমণের শুরু থেকেই করোনা মোকাবিলার কৌশল নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে একের পর আক্রমণ শানাতে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। কখনও লকডাউন, তো কখনও ভ্যাকসিন প্রতি ইস্যুতেই চাঁচাছোলা ভাষায় মোদী সরকাকে নিশানা করেন রাহুল। এদিকে ১ মে থেকে দেশের সমস্ত প্রাপ্ত বযষ্কদের টিকাকরণের আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে মোদী সরকার। এবার তার আগে করোনা ভ্যাকসিন নিয়ে ফের আক্রমণে মাঠে নামলেন সোনিয়া পুত্র।

অনেক আলোচনা করেছেন, এবার বিনামূল্যে ভ্যাকসিন দিন দেশবাসীকে! মোদীকে বিঁধে দাবি রাহুলের

এদিন এক টুইট বার্তাতেই টিকাকরণ নিয়ে মোদির সরকারকে তুলোধনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন নিজের ট্যুইটার হ্যান্ডেলে দেশের মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। পরিস্থিতির গুরুত্ব বুঝেই সরকারে এই কাজ করা উচিত বলে দাবি তাঁর। পাশাপাশি তিনি এও লেখেন, “সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে। অনেক আলোচনা হয়েছে, আর কোনও কথার প্রয়োজন নেই। ভারতকে বিজেপি সিস্টেমের শিকার করতে দেওয়া যাবে না।”

এদিকে ইতিমধ্যেই কেরল, বাংলা, দিল্লি, অসমের মতো কিছু রাজ্য ঘোষণা করেছে যে নাগরিকরা বিনামূল্যে ভ্যাকসিন নিতে পারবে। যা রাজ্য সরকারগুলির কোষাগারের উপর যথেষ্ট চাপ পড়বে বলে মনে করা হচ্ছে। এদিকে এখনও পর্যন্ত ১৪ কোটি ১৯ লক্ষ মানুষকে টিকাকরণ করা হয়েছে।করোনার টিকাকরণে বিশ্বে শীর্ষে ভারত। গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে করোনার টিকাকরণ অভিযান শুরু হয়েছে। অন্যদিকে ইতিমধ্যেই কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের নতুন দাম ঘোষণা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+