Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোদী নিজেই নিজের প্রচার করেন, কটাক্ষ চিদাম্বরমের, আর কী বললেন তিনি

কড়া ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম। ভোট মোদী কিংবা তাঁর একার নয়, আচ্ছে দিনের প্রতিশ্রুতির ভোট। যা কিনা ৪২ মাস পরেও আসেনি।

কড়া ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম। ভোট মোদী কিংবা তাঁর একার নয়, আচ্ছে দিনের প্রতিশ্রুতির ভোট। যা কিনা ৪২ মাস পরেও আসেনি। একাধিক টুইটারে চিদাম্বরম বলেছেন, মোদী ভুলে যাচ্ছেন তিনি প্রধানমন্ত্রী।

মোদী নিজেই নিজের প্রচার করেন, কটাক্ষ চিদাম্বরমের

টুইটে চিদাম্বরম বলেছেন, মোদী নিজেই নিজের প্রচার করেন। নিজের পুরনো দিনের কথা বলেন। গুজরাত এবং গুজরাতিদের অবজ্ঞার কথা বলেন। কিন্তু তিনি ভুলে যাচ্ছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী। টুইটে চিদাম্বরমের কটাক্ষ, গুজরাতের ভোট ব্যক্তি মোদীর নয়। এটা হল আচ্ছে দিনের প্রতিশ্রুতির। যা কিনা ৪২ মাসেও আসেনি।

মোদীর দিকে আক্রমণ জারি রাখতে গিয়ে চিদাম্বরম বলেছেন, প্রধানমন্ত্রী কর্মহীনতা, বিনিয়োগের অভাব, ক্ষুদ্র শিল্পের বিপর্যয়, রপ্তানিতে মন্দা কিংবা মূল্যবৃদ্ধি নিয়ে কিছু বলছেন না। কেননা এই বিষয়গুলিই কঠিন বাস্তব। যার কোনও উত্তর নেই।

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, মোদী ভুলে গিয়েছেন, মহাত্মা গান্ধী একজন ভারতীয় ছিলেন এবং গুজরাতের সন্তান ছিলেন। তিনি ছিলেন জাতীর জনক। স্বাধীনতার যুদ্ধে তিনি কংগ্রেসকেই বেছে নিয়েছিলেন। বিজেপি এবং প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে চিদাম্বরম বলেন, বিজেপি এবং প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলকে আঁকড়ে ধরতেই পারেন। কিন্তু সর্দার প্যাটেল বিজেপির মেনে চলা আরএসএস-এর নীতি বর্জন করেছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+