অযোধ্যায় রেল স্টেশনের সীমানা প্রাচীর ভেঙে পড়ার দাবি করেছিল কংগ্রেস! এবার সত্য সামনে এল
বিজেপি প্রভু রামের অযোধ্যাতেও দুর্নীতি করেছে। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এই অভিযোগ করেছিল কংগ্রেস। সেখানে তারা বলেছিল অযোধ্যা রেল স্টেশনের বাইরে ২০ মিটার দীর্ঘ প্রাচীর ধসে গিয়েছে। মাত্র ছয় মাস আগে প্রধানমন্ত্রী স্টেশনটি উদ্বোধন করেছিলেন।
কংগ্রেসের তরফে বিজেপিকে নিশানা করে বলা হয়েছিল, অযোধ্যা স্টেশনে সীমানা প্রাচীর ভেঙে যাওয়ার ঘটনা বিজেপির দুর্নীতিকে প্রকাশ করে। সেখানে কংগ্রেস আরও বলে বিজেপির দুর্নীতির মডেলে গুণমান ও গ্যারান্টি আশা করবেন না।

অন্যদিকে পিআইবি ফ্যাক্ট চেক করেছে বিষয়টি। তারা জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হচ্ছে, সেখানে দাবি করা হচ্ছে, সম্প্রতি উদ্বোধন হওয়া নতুন অযোধ্যা ধামন রেল স্টেশনের সীমানা প্রাচীর ভেঙে পড়েছে। ফ্যাক্ট চেক অনুসারে ভিডিওতে দেখানো সীমানা প্রাচীরটি পুরনো স্টেশনের অংশ ছিল।
A video claims that boundary wall of recently inaugurated new Ayodhya Dham railway station has collapsed#PIBFactCheck
— PIB Fact Check (@PIBFactCheck) June 23, 2024
✔️ The boundary wall shown in video was part of old station
✔️The wall collapsed due to excavation work by a private person & water logging in a private area pic.twitter.com/cXSaKFCRZx
এছাড়াও পিআইবির তরফে দাবি করা হয়েছে, স্থানীয় এক ব্যক্তি সেখানে খোঁড়াখুঁড়ি করেছিলেন। আর ব্যক্তিগত এলাকায় জল আটকে গিয়ে দেওয়াল ধসে গিয়েছে বলেও দাবি করেছে পিআইবি।
BJP ने प्रभु राम की अयोध्या में भी भ्रष्टाचार कर दिया।
— Congress (@INCIndia) June 23, 2024
अयोध्या रेलवे स्टेशन का 20 मीटर लंबा बाउंड्री वॉल ढह गया है। इस स्टेशन का उद्घाटन नरेंद्र मोदी ने सिर्फ 6 महीने पहले किया था।
ये टूटा हुआ बाउंड्री वॉल BJP के भ्रष्टाचार की पोल खोल रहा है।
साफ है- BJP के 'भ्रष्टाचार मॉडल'… pic.twitter.com/yU2lS4DxEl
প্রসঙ্গত, ভিডিওটি ইতিমধ্যেই ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে রাজনীতিবিদ এবং ইতন্টারনেট ব্যবহারকারীরা তার প্রতিক্রিয়া জানিয়েছেন। সরকারি কাজ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সেইসব জায়গায়। কংগ্রেস, সমাজবাদী পার্টি ক্ষমতাসীন বিজেপির তীব্র সমালোচনা করেছে।
অযোধ্যায় রামমন্দির উদ্ধোধনের আগে নবনির্মীত রেল স্টেশনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনতলা রেল স্টেশন বিল্ডিংয়ে লিফট, এসকালেটর, ফুড প্লাজা, পুজোর সামগ্রির দোকান, ক্লক রুম এবং শিশুদের যত্নের মতো সুযোগ সুবিধা রাখা হয়েছে। ওই স্টেশন বিল্ডিংটি গ্রিন স্টেশন বিল্ডিংয়ের মর্যাদা পেয়েছে।
এছাড়াও প্রধানমন্ত্রী অযোধ্যায় আন্তর্জাতিক বিমানবন্দরেরও উদ্বোধন করেছিলেন। নাম মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দর দিয়ে ভবিষ্যতে প্রায় ষাটলক্ষ যাত্রী চলাচল করবে বলে পরিকল্পনা কেন্দ্রের। বিমানবন্দর রাম মন্দিরের মতো স্থাপত্যের সঙ্গে ডিজাইন করে করা। বিমানবন্দরের লক্ষ্য আঞ্চলিক সংযোগ বাড়ানো এবং পর্যটন, ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications