সিপিএম-কংগ্রেস জোটের প্রভাব কেরলে পড়বে না : ওমেন চণ্ডী
তিরুবনন্তপুরম, ১৮ ফেব্রুয়ারি : কংগ্রেস-সিপিএম জোট হলে কেরলের মতো রাজ্যে তার মারাত্মক প্রভাব পড়তে পারে বলে সেরাজ্যের বাম নেতারা জোটের বিরোধিতা জানিয়ে এসেছেন। সেজন্যই এখনও সরকারিভাবে জোটের কথা বলতে পারেনি সিপিএম নেতৃত্ব। এদিন কেন্দ্রীয় কমিটির বৈঠকের পরে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
কেরলে সিপিএমের সঙ্গে মূল বিরোধিতা কংগ্রেসের। সেখানে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়াই করলে কেরলে কোন ভিত্তিতে দুটি দল একে অপরের বিরুদ্ধে লড়বে সেটা নিয়েই মূলত ভিন্ন মত রয়েছে কেরল সিপিএমে।

তবে কেরল কংগ্রেসের প্রধান মুখ তথা মুখ্যমন্ত্রী ওমেন চণ্ডী কিন্তু তেমনটা মনে করেন না। তিনি একেবারে সরাসরি জানিয়েছেন, কেরলে এই জোটের কোনও প্রভাব পড়বে না।
একইসঙ্গে ওমেন চণ্ডীর বক্তব্য, এই জোট নিয়ে কোনওরকম বিরোধিতার রাস্তায়ও হাঁটবে না তাঁর ইউডিএফ সরকার। যাই সিদ্ধান্ত হোক না কেন, তা এরাজ্যে প্রভাব ফেলবে না বলেই দাবি করেছেন তিনি।
দুটি দলেরই কেন্দ্রীয় নেতৃত্ব ও পশ্চিমবঙ্গে রাজ্য নেতৃত্ব নিজেদের রাজ্যের প্রেক্ষিতে এই জোটের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এর সঙ্গে কেরলকে গুলিয়ে ফেলা উচিত হবে না বলেই মনে করেন ওমেন চণ্ডী।
-
মোদীর সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত মমতা, প্রায় ১৯ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস -
কালবৈশাখীর আশঙ্কা, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়ার আপডেট জানুন -
লোকভবনে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি -
গঙ্গা এক্সপ্রেসওয়ে: ভারতের বৃহত্তম গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে যা অনুঘটক হয়ে আঞ্চলিক উন্নয়নকে তরান্বিত করছে -
নির্বাচনের আগে বড় ঘোষণা নবান্নের, ৫টি পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য গঠিত হবে নতুন উন্নয়ন পর্ষদ -
হরমুজ প্রণালী দিয়ে ভারতের তেল ট্যাঙ্কারগুলিকে আনতে 'সেফ প্যাসেজ' দিক ইরান, আলোচনায় বিদেশমন্ত্রক -
জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে পদক্ষেপ! ইমপিচমেন্টের চিঠিতে ইতিমধ্যে সই ১৯৩ জন সাংসদের -
রাজ্যে বিধানসভা নির্বাচন হতে পারে ২ দফায়, খবর কমিশন সূত্রে -
এলপিজি নিয়ে অযথা আতঙ্ক ছড়ালেই কড়া ব্যবস্থা! 'কোভিডের মতোই কাটিয়ে উঠব এই দুঃসময়', বললেন প্রধানমন্ত্রী মোদী -
ইরানের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাথমিক তদন্তে আমেরিকার দিকেই আঙুল -
গ্যাস সঙ্কটে বিপর্যস্ত জনজীবন, থমকে মাছ ধরার ট্রলার, সংসদ চত্বরে প্রতিবাদ তৃণমূলের -
দেশজুড়ে এলপিজি সরবরাহ স্থিতিশীল, সব ডিস্ট্রিবিউটরের কাছে স্টক মজুত, দাবি সরকারের












Click it and Unblock the Notifications