এনডিএ সরকারের পতন যেকোনও সময়ে! বড় ভবিষ্যদ্বাণী মল্লিকার্জুন খাড়গের

এবারের এনডিএ সরকার ভুল করে গঠিত হয়েছে। তার পতন যে কোনও সময় হতে পারে। এদিন এমনটাই ভবিষ্যদ্বাণী করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। প্রসঙ্গত, রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে অনেকেই বলেছেন, বিজেপি তাদের জোট বজায় রাখার জন্য লড়াই করছে। তার কয়েকদিন পরে কংগ্রেস প্্রধানের এমন মন্তব্যে জল্পনা তৈরি হয়েছে বিস্তর।

বেঙ্গালুরুতে সাংবাদিকদের সঙ্গে কথাা বলার সময় খাড়গে বলেছেন, ভুল করে এনডিএ সরকার গঠিত হয়েছে। মোদীজির ম্যান্ডেট নেই। তৃতীয় এনডিএ সরকার সংখ্যালঘু বলেও মন্তবব্য করেছেন তিনি। তবে দেশকে শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার বার্তা তিনি দিয়েছেন। প্রসঙ্গত নরেন্দ্র মোদী প্রথমবারের জন্য জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন।

mallikarjun kharge

প্রসঙ্গত, ৫৪৩ সদস্যের লোকসভায় বিজেপির আসন সংখ্যা ২৪০। এনডিএ-র ২৯৩। আগের দুই দফায় বিজেপির একার সংখ্যাগরিষ্ঠতা ছিল অর্থাৎ ২৭২-এর বেশি আসন পেয়েছিল তারা। বিজেপির আসন সংখ্যা ২৭২-এর কম হলেও, চারটি দল চন্দ্রবাবু নাইডুর টিডিপির ১৬ আসন, নীতীশ কুমারের জেডিইউ ১২ আসন, একনাত শিন্ডের শিবসেনার ৭ আসন এবং চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টির ৭ আসন বিজেপিকে সরকার গড়তে সাহায্য করেছে।

এদিকে, বিধান পরিষদের জেডিইউ সদস্য নীরজ কুমার কংগ্রস সভাপতি খাড়গেকে নরসীম রাও এবং মনমোহন সিং সরকারের পারফম্যান্সের কথা স্মরণ করিয়ে দিয়ে আক্রমণ করেছেন। কংগ্রেস ১৯৯১ সালের নির্বাচনে ২৪৪ টি এবং ২০১৪ সালে ১১৪ টি আসন জয় করে।

আরজেডি কংগ্রেস সভাপতির অবস্থানকে সমর্থন করেছেন। তিনি দাবি করেছেন জনপ্রিয় মন্ড্যেট মোদী সরকারের বিরুদ্ধে ছিল। জনগণ তাাঁদেরকে গ্রহণ করেননি, তবুও তিনি ক্ষমতায় এসেছে। বলেছেন আজেডি মুখপাত্র এজাজ আহমেদ।

প্রসঙ্গত, ১৯৯১ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস ২০২৪-এর বিজেপির মতো একই সংখ্যক আসন দখল করেছিল। পিভি নরসীমা রাওয়ের নেতৃত্বে কংগ্রেস সংখ্যালঘু সরকার গঠন করে। কিন্তু নরসীমা রাও দুই বছরের মধ্যে সংখ্যালঘু কংগ্রেস সরকারকে সংখ্যাগরিষ্ঠে পরিণত করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+