হিজবুল জঙ্গি সবজারের মৃত্যুতে ফের উত্তপ্ত কাশ্মীর, নিরাপত্তারক্ষীর সঙ্গে সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৫
শনিবার হিজবুল মুজাহিদিন জঙ্গি তথা বুরহান ওয়ানির উত্তরসুরী সবজার আহমেদকে নিরাপত্তারক্ষীরা খতম করেছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কাশ্মীরের নানা জায়গায় অশান্তি ছড়িয়ে পড়ে।
বুরহান ওয়ানির মৃত্যুর পরে ফের জম্মু ও কাশ্মীর উত্তপ্ত হয়ে উঠল এক হিজবুল জঙ্গির মৃত্যুকে কেন্দ্র করে। শনিবার হিজবুল মুজাহিদিন জঙ্গি তথা বুরহান ওয়ানির উত্তরসুরী সবজার আহমেদকে নিরাপত্তারক্ষীরা খতম করেছে। সবজার আহমেদ ওরফে আবু জরার পুলওয়ামার ত্রালে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে মারা গিয়েছে।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কাশ্মীরের নানা জায়গায় অশান্তি ছড়িয়ে পড়ে। নিরাপত্তারক্ষীবাহিনীর বিরুদ্ধে সংঘর্ষে অন্তত ৫০ জনের বেশি কাশ্মীরি আহত হয়েছেন বলে খবর। বিশেষ করে দক্ষিণ, মধ্য ও উত্তর কাশ্মীরে বেশি করে অশান্তি ছড়িয়েছে।

শুধুমাত্র ত্রালেই ১৯ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। তার মধ্যে ৬ জনের শরীরে বুলেটের আঘাত রয়েছে। এছাড়া পেলে বন্দুকের গুলিতেও অনেকে আহত হয়েছে। এই ত্রালেই নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের গুলির লড়াইয়ে পড়েই একজন নিহত হয়েছে।
সবজার আহমেদ ওরফে আবু জরার পুলওয়ামার ত্রালে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে মারা গিয়েছে। সে একটি বাড়িতে লুকিয়ে ছিল। নিরাপত্তারক্ষীরা সেই বাড়ি ঘিরে ফেলে। সঙ্গে ছিল আরও দুই জঙ্গি। তাদের মধ্যে এক পাকিস্তানি জঙ্গিও ছিল বলে জানা গিয়েছে। তিনজনকেই খতম করেছে নিরাপত্তারক্ষীরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications