Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রণক্ষেত্র মণিপুরে দেখা মাত্র গুলির নির্দেশ জারি! টুইট করে উদ্বেগ প্রকাশ মমতার

Manipur Violence News Update: রণক্ষেত্র মণিপুর! দফায় দফায় উত্তেজনা। একের পর এক জায়গাতে অশান্তি ছড়াচ্ছে। এই অবস্থায় পরিস্থিতি সামলাতে শক্ত হল সরকার। দেখা মাত্র গুলি (shoot-at-sight) করার নির্দেশ জারি করল সরকার।

ইতিমধ্যে রাজ্যের সমস্ত জেলা ম্যাজিস্ট্রেট, সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের এই নির্দেশিকার কপি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে এজন্যে সরকারের তরফে শর্তও দেওয়া হয়েছে।

রণক্ষেত্র মণিপুরে দেখা মাত্র গুলির নির্দেশ জারি!
Photo Credit: ছবি সৌ:পিটিআই

স্পষ্ট বলা হয়েছে যে, যেখানে বল প্রয়োগ করে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না (Manipur Violence) সেখানেই গুলি করার কথা বলা হয়েছে। এছাড়াও সবথেকে স্পর্শকাতর এলাকাগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। সেনা, আধা সেনা ও অসম রাইফেলসের জওয়ানদের বিভিন্ন জায়গাতে মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। রুট মার্চ করছেন সে রাজ্যের পুলিশের জওয়ানরাও।

অন্যদিকে উত্তেজনা রয়েছে এমন বেশ কয়েকটি জেলাতে ১১ ধারা জারি করা হয়েছে। এমনকি আগামী আরও কয়েকদিন ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশও জারি করা হয়েছে। পাশাপাশি ভারতীয় সেনাকেও অ্যালার্ট রাখা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে হিংসা কবলিত এলাকা থেকে অন্তত ৯ হাজার মানুষকে নিরাপদ জায়গাতে সরিয়ে আনা হয়েছে।

রণক্ষেত্র মণিপুরে দেখা মাত্র গুলির নির্দেশ জারি!
Photo Credit: ছবি সৌ:পিটিআই

অন্যদিকে গোটা পরিস্থিতির উপর নজর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিস্তারিত কথা হয়েছে দুজনের। আর এরপরেই রাজ্যের মানুষকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুই জনগোষ্ঠীর ভুল বোঝাবুঝির কারণেই এই ঘটনা বলেও জানানো হয়েছে ওই বার্তায়। বলে রাখা প্রয়োজন, একাধিক দাবিতে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত মণিপুর।

অন্যদিকে মণিপুরের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে সে রাজ্যে শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রককে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। ইতিমধ্যে এই বিষয়ে একটি টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যেখানে তিনি লিখছেন, রাজনীতি এবং ভোট অপেক্ষা করবে। কিন্তু সুন্দর মণিপুরকে বাঁচানো আগে প্রয়োজন বলে টুইটে লিখছেন প্রশাসনিক প্রধান। একই সঙ্গে শান্তি বজায় রাখার জণ্যে সে রাজ্যের মানুষের কাছে আবেদন জানিয়েছেন তিনি। একই সঙ্গে শান্তি রাখার বার্তা দিয়েছেন রাহুল গান্ধীও।

বলে রাখা প্রয়োজন, মণিপুরে মেইতেই জনগোষ্ঠীর মানুষের সংখ্যা বেশি। তফসিলি উপজাতির তকমার দাবিতে আন্দোলন করছে তাঁরা। পালটা এই বিষয়ে আপত্তি অপর জনিগশঠীর। আর তা নিয়েই সংঘাতের সূত্রপাত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+