এই সপ্তাহেই আরও ৪ গুরুত্বপূর্ণ মামলার রায় দেবেন প্রধান বিচারপতি
অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে মামলার রায় দেওয়ার পর এই সপ্তাহেই চার চারটি গুরুত্বপূর্ণ মামলার রায় দিতে চলেছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে মামলার রায় দেওয়ার পর এই সপ্তাহেই চার চারটি গুরুত্বপূর্ণ মামলার রায় দিতে চলেছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। যেসব বিষয় নিয়ে এই সপ্তাহেই রায়দান হওয়ার কথা তার মধ্যে রয়েছে, সবরিমালা, রাফালে এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে অবমাননার মামলা।

রাফালে নিয়ে মামলা
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে ( বাকি দুই সদস্য হলেন, বিচারপতি এসকে কাউল এবং বিচারপতি কেএম জোসেফ) গত বছরের ১৪ ডিসেম্বর রাফালে নিয়ে দেওয়া রায়ের রিভিউ পিটিশনের শুনানি করেন। যেখানে রাফালে নিয়ে চুক্তিকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ১৪ ডিসেম্বর রাফালে নিে হওয়া রায়ে, নরেন্দ্র মোদী সরকারকে কার্যত ক্লিনচিট দেওয়া হয়েছিল।

রাহুল গান্ধীর বিরুদ্ধে অবমাননার মামলা
এবছরের এপ্রিলে সুপ্রিম কোর্ট প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস দিয়েছিল। চৌকিদার চোর হ্যায়, বক্তব্য নিয়ে এই অবমাননার নোটিস দেওয়া হয়। রাফালে নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল। অন্যদিকে বিজেপির তরফে মীনাক্ষী লেখি ফৌজদারি অবমাননার মামলা দায়ের করেছিলেন। পরবর্তী সময়ে রাহুল গান্ধী তাঁর মন্তব্য ভুল ভাবে পরিবেশিত হওয়ার জন্য ক্ষমা চেয়েছিলেন। রাহুল গান্ধী বিষয়টি নিয়ে আদালতে সাফাইও দিয়েছিলেন। তিনি বলেছিলেন রাজনৈতিক উত্তাপে তিনি মন্তব্যটি করেছিলেন। সুপ্রিম কোর্টের কার্যপ্রণালীতে আঘাত করার কোনও অভিপ্রায় তাঁর ছিল না। বলেছিলেন রাহুল।

সবরিমালা নিয়ে মামলা
গতবছরের ২৮ সেপ্টেম্বর তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ ৪-১-এ জানিয়েছিল, কেরলের সবরিমালা মন্দিরে মহিলাদের প্রবেশের অনুমতির কথা। যদিও এর পরেই প্রায় ৬৫ আবেদন জমা পড়েছিল সেই রায়ের বিরোধিতা করে। বর্তমান প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সেই আবেদনগুলি গ্রহণ করে শুনানির ব্যবস্থা করেছিলেন। সেই শুনানির রায়ও দেওয়া হবে এই সপ্তাহেই।

তথ্য জানার অধিকার আইনে মামলা
তথ্য জানার অধিকার আইনে কি আসতে পারে প্রধান বিচারপতির অফিস? সেই সংক্রান্ত মামলারও রায় দেবেন প্রধান বিচারপতি গগৈ। এর আগে দিল্লি হাইকোর্টের অর্ডারে বলা হয়েছিল সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতির অফিস তথ্য জানার অধিকার আইনের অধীনে রয়েছে। যদিও এর পরেই দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ তিনটি আবেদনের শুনানি করলেও, তা নিয়ে কোনও রায় দেওয়া হয়নি। সেই রায়ও বেরনোর কথা এই সপ্তাহেই।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা












Click it and Unblock the Notifications