Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারত মহাসাগর অঞ্চলের ১৯ টি দেশকে নিয়ে বৈঠক চিনের! 'ব্রাত্য' ভারত

ভারত মহাসাগর অঞ্চলের ১৯ টি দেশকে নিয়ে বৈঠক চিনের! 'ব্রাত্য' ভারত

ভারত মহাসাগর অঞ্চলের ১৯ টি দেশকে নিয়ে বৈঠক করল চিন। যেখানে ভারত অনুপস্থিত ছিল। জানা গিয়েছে, প্রতিবেশী দেশগুলিকে আমন্ত্রণ জানানো হলেও, সেখানে ব্রাত্যই রাখা হয় ভারতকে।

চিনের বৈঠক

চিনের বৈঠক

চিনের বিদেশমন্ত্রকের সঙ্গে যুক্ত চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি বা সিআইডিসিএ ২১ নভেম্বর ভারত মহাসাগর অঞ্চলে ফোরাম অন ডেভেলপমেন্ট কো-অপারেশনের একটি সভা করে। যা করা হয় চিনের ইউনান প্রদেশের কুনমিং-এ। হাইব্রিড পদ্ধতিতে হওয়া বৈঠকের বিষয় ছিল শেয়ারড ডেভেলপমেন্ট:থিওরি অ্যান্ড প্র্যাকটিস ফ্রম দ্য পারস্পেক্টিভ অফ দ্য ব্লু ইকোনমি। সিআইডিসিএ-র নেতৃত্বে রয়েছেন চিনের প্রাক্তন উপ-বিদেশমন্ত্রী এবং বর্তমানে ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত লুও ঝাওহুই। এই ব্যক্তিই চিনের শাসক কমিউনিস্ট পার্টির সেক্রেটারি।

১৯ দেশের তালিকায় কারা

১৯ দেশের তালিকায় কারা

যে ১৯ টি দেশের প্রতিনিধিরা ওই বৈঠকে হাজির ছিল, তারা হল পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, ইরান, ওমান, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, মোজাম্বিক, তানজানিয়া, সেসেলস, মাদাগাস্কর, মরিসাস, জিবুতি, অস্ট্রেলিয়া। এছাড়াও তিনটি আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা ওই বৈঠকে হাজির ছিলেন।
তবে চিনের এইধরনের বৈঠকের উদ্যোগ প্রথম নয়। গত বছর চিন ভারতকে ছাড়াও কোভিড ভ্যাকসিন সহযোগিতার বিষয় নিয়ে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে বৈঠক করেছিল।

 আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার আশ্বাস

আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার আশ্বাস

চিনের তরফে বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলিতে আর্থিক ছাড়াও প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দিয়েছে। বলে রাখা ভার, চিন ইতিমধ্যেই ভারত মহাসাগর অঞ্চলে পাকিস্তান শ্রীলঙ্কা-সহ বেশ কয়েকটি দেশের বন্দর এবং পরিকাঠামোয় বিনিয়োগে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে ভারত মহাসাগর অঞ্চলে তাদের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা শুরু করেছে। একদিকে ভারতের পশ্চিম উপকূলের বিপরীতে পাকিস্তানে গোয়াদরে বন্দর তৈরি করেছে, অন্যদিকে তারা শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর ৯৯ বছরের লিজে অধিগ্রহণ করেছে। এছাড়াও চিন দেশের বাইরে জিবুতিতে নৌসেনার ঘাঁটি তৈরি করেছে।

রয়েছে ভারতের প্রভাবিত সংস্থাও

রয়েছে ভারতের প্রভাবিত সংস্থাও

চিন যখন ভারত মহাসাগর অঞ্চলে প্রভাব বিস্তার করতে বিভিন্ন দেশকে নিয়ে বৈঠক করছে, সেই জায়গায় রয়েছে ভারতের সমর্থিত সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন। যার সদস্য হল ২৩ টি দেশ। ১৯৯৭ সালে গঠিত এই সংস্থার অংশীদার ছিল চিনও। এই সংস্থা রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ এবং আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষক হয়ে কাজ করেছে।
এছাড়াও ভারতের নৌ-বাহিনী ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির নৌবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামের মতো সংস্থা গড়ে তুলেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+