Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টাওয়ার থেকে সেতু, তৈরি হচ্ছে বড় রাস্তাও! LOC-তে ফাঁস চিনের ষড়যন্ত্র

লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে ফের এক বিশেষ নির্মাণ গড়ে তুলছে চিন। স্যাটেলাইট ইমেজে ধরা পড়ল সেই ছবি। প্যাংগং লেকের কাছে ধরা পড়ল চিনের কার্যকলাপ। একটি চওড়া রাস্তার ছবি দেখা যাচ্ছে, যা লেকের ঠিক দক্ষিণ দিক থেকে চিন

লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে ফের এক বিশেষ নির্মাণ গড়ে তুলছে চিন। স্যাটেলাইট ইমেজে ধরা পড়ল সেই ছবি। প্যাংগং লেকের কাছে ধরা পড়ল চিনের কার্যকলাপ। একটি চওড়া রাস্তার ছবি দেখা যাচ্ছে, যা লেকের ঠিক দক্ষিণ দিক থেকে চিন সেনার ঘাঁটি পর্যন্ত বিস্তৃত।

LOC-তে ফাঁস চিনের ষড়যন্ত্র

একাধিক জায়গায় চিনের তৈরি টাওয়ারও লক্ষ্য করা যাচ্ছে। আরও একটি অদ্ভুত বিষয় হল, এক নির্ণীয়মান সেতু দেখা যাচ্ছে, যার মাঝে প্রায় ১৫ মিটার ফাঁক রয়েছে। অনেক দিন ধরে কাজ চললেও ওই ফাঁক পূরণ হচ্ছে না। চিন যে দিকে রয়েছে, সেদিকে আরও বেশ কিছু নির্মাণ লক্ষ্য করা যাচ্ছে।

বছর দুয়েক আগে ওই অঞ্চলে একটু একটু করে দখলদারির চেষ্টা শুরু করেছিল চিন। যার ফলস্বরূপ গালোয়ানে সংঘর্ষও বেঁধে যায় দু পক্ষের। পরে সেই অবস্থান থেকে চিন দূরে সরে গেলেও মাঝেমধ্যেই লক্ষ্য করা যায় সেই নির্মাণ।

স্পেস ফার্ম ম্যাক্সার টেকনোলজিসের তরফ থেকে ওই উপগ্রহ চিত্র প্রকাশ করা যাবে। ভালো করে দেখলে বোঝা যাবে, বড় বড় মেশিন ব্যবহার করে কাজ চলছে। বেশ কিছুটা রাস্তা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, বাকিটা তৈরি করার কাজ চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সেনাবাহিনীর ভারী ভারী জিনিসপত্র যাতে বহন করা সম্ভব হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে ওই রাস্তাগুলিতে। আর লেকের একদিকে সেতু তৈরির কাজ চলছে প্রায় বছর খানেক ধরে।

এ ছাড়া গত কয়েক মাসে আরও অনেক কিছু চোখে পড়ছে ওই অঞ্চলে। যে সব টাওয়া দেখা যাচ্ছে, তা ২০২০ সালের আগে ছিল না। এগুলি ইলেকট্রিক সাব স্টেশন বলে মনে করা হচ্ছে। আগে কেন্দ্রীয় সরকার এই নির্মাণগুলিকে অবৈধ বলে উল্লেখ করেছে। উল্লেখ্য বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন স্যাটেলাইট থেকে সম্প্রতি বেশ কিছু ছবি সামনে আসে একই ভাবে।

আর তাতেই ফাঁস হয়ে যায় কমিউনিস্ট চিনের আরও এক ষড়যন্ত্র। সামনে আসা ছবিগুলিতে ইতিমধ্যে বিশ্লেষণ করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে চিন বিতর্কিত ডোকালামের পাহাড় ঘেঁষে গ্রাম তৈরি করছে। অরুণাচল-ভুটান সীমান্ত ঘেঁষা ডোকালামে ঢুকে বসেছিল চিন। আর এরপরে এবার গ্রাম তৈরি'র ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল।

আর তা সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে ভারত। পুরো পরিস্থিতি'র উপর নজর রাখছে কেন্দ্র। তবে এই অঞ্চলটি কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ভারতের কাছে। আর এর মধ্যেই প্যাংগং লেকের কাছে চিনের ছক ধরা পড়ে গেল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+