Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনা পরিস্থিতিতে মিটিং-মিছিল বন্ধ করে পথ দেখাল ছত্তিসগড়! বুধেই জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন

ক্রমশ উদ্বেগের কারন হয়ে দাঁড়াচ্ছে করোনা ভাইরাস। ইতিমধ্যে দেশে আছড়ে পড়েছে থার্ড ওয়েভ। ডেন্টার জায়গা নিয়েছে ওমিক্রন। ফলে ভয়ঙ্কর গতিতে একের পর এক রাজ্যে ছড়িয়ে পড়ছে করোনা এবং তার নয়া ভ্যারিয়েন্ট। এই অবস্থায় আগামী পাঁচ রাজ্যে

ক্রমশ উদ্বেগের কারন হয়ে দাঁড়াচ্ছে করোনা ভাইরাস। ইতিমধ্যে দেশে আছড়ে পড়েছে থার্ড ওয়েভ। ডেন্টার জায়গা নিয়েছে ওমিক্রন। ফলে ভয়ঙ্কর গতিতে একের পর এক রাজ্যে ছড়িয়ে পড়ছে করোনা এবং তার নয়া ভ্যারিয়েন্ট। এই অবস্থায় আগামী পাঁচ রাজ্যের বিধানসভা ভোট ঘিরে তৈরি হচ্ছে আশঙ্কার কালো মেঘ।

বুধেই জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন

কারন এই পাঁচ নির্বাচন ঘিরে রাজনৈতিকদলগুলির প্রচার, সভার জমায়েত দেশকে আরও বিপদের দিকে ঠেলে দেবে বলেই মত চিকিৎসকদের। তবে এই অবস্থায় কার্যত আতঙ্কের মধ্যেই দিশা দেখাচ্ছে ছত্তিসগড়।

সে রাজ্যেও করোনা সংক্রমণ ভয়ঙ্কর ভাবে ছড়াচ্ছে। তবে সেখানে দাঁড়িয়ে অনেকটাই কম সংক্রমণ। কিন্তু কোনও ভাবেই রিস্ক নিতে চান না সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। পরিস্থিতি বিচার করে এখন থেকেই একগুচ্ছ পদক্ষেপ সে রাজ্যের সরকারের। জানা যায়, সম্প্রতি মুখ্যমন্ত্রী ছত্তিসগড়ের করোনা পরিস্থিতি নিয়ে একটা বৈঠক করেন।

আর সেই বৈঠকেই একগচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, যে কোনও ধরনের র‍্যালি, মিছিল অনির্দিষ্টকালের জন্যে বন্ধ থাকছে। শুধু তাই নয়, একসঙ্গে বহু মানুষের জমায়েত হতে পারে এহেন বিভিন্ন অনুষ্ঠানের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্তের কথা জানানো হবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল সরকার।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার সে রাজ্যে ৬৯৮ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছিলেন। অন্যান্য রাজ্যের মতো সেখানেও বাড়ছে সংক্রমণ। আর এই অবস্থায় দাঁড়িয়ে প্রথম কোনও রাজ্য যারা যে কোনও ধরনের মিছিল, মিটিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করল। আর যেখানে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক তরজা চলছে সেখানে এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

যদিও আগামীকাল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে জরুরি বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন। সেখানে দরজা দরজায় প্রচার, মিছিল সভা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য গত কয়েকদিন আগেই স্বাস্থ্যমন্ত্রকের কাছ থেকে কোভিড সংক্রান্ত তথ্য চায় কমিশন। আর এই অবস্থায় এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। সম্ভবত এই বৈঠকেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। গোয়া, উত্তরপ্রদেশ, মনিপুর সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট আগামী মার্চ-এপ্রিলেই।

অন্যদিকে পশ্চিমবঙ্গেও চার পুরসভায় ভোট হবে ২২ জানুয়ারি। যদিও ইইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশন একগুচ্ছ কোভিড বিধি লাঘু করেছে। কিন্তু তা মানা হচ্ছে না বলেই অভিযোগ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+