Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chhattisgarh Election Results 2023: কে হবেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী? যে নামগুলি নিয়ে জোর জল্পনা

Chhattisgarh Election Results 2023: ছত্তিসগড়ে অপ্রত্যাশিত জয় পেয়েছে বিজেপি! মুখ থুবড়ে পড়েছে সে রাজ্যের ক্ষমতায় থাকা কংগ্রেস। ছত্তিসগড়ে কোনও মুখ্যমন্ত্রী মুখ ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই সে রাজ্যে লড়াই করে বিজেপি।

আর তাতেই কংগ্রেসশাসিত সে রাজ্যে জয় (Chhattisgarh Election Results 2023) পেয়েছে বিজেপি। আর এরপরেই ছত্তিসগড়ের মখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। ফের মুখ্যমন্ত্রী পদে বসবেন রমন সিং! ইতিমধ্যে তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। এমনকি আদিবাসী কোনও বিজেপি বিধায়ককেও মুখ্যমন্ত্রী পদে বসাতে পারেন মোদী-শাহ। এমনটাও জল্পনা তৈরি হয়েছে।

Chhattisgarh Election Results 2023

  • Chhattisgarh Election Results 2023: রমন সিং-

তিনবারের মুখ্যমন্ত্রী রমন সিং। তবে প্রচারে রমণ সিংকে বিজেপি এবার মুখ্যমন্ত্রী পদের জন্যে প্রজেন্ট করেনি। তবে মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর হিসাবে নাম সবার। তিনবার রমণ সিং ছত্তিসগড়ে সরকার চালিয়েছে। রাজ্য চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। শুধু তাই নয়, সে রাজ্যের মানুষের অনেক প্রিয় রমণ সিং। তবে ২০১৮ সালে প্রবল কংগ্রেস ঝড়ে তিনিও হেরে যান। এরপর থেকে কিছুটা হলেও দূরে ছিলেন দলের থেকে। তবে বিজেপি ফের তাঁকে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী পদে বসাতে পারে বলে জোর জল্পনা।

  • Chhattisgarh Election Results 2023: অরুণ সাও

বিজেপির রাজ্য সভাপতি অরুণ সাও ছত্তিসগড়ে মুখ্যমন্ত্রী পদে অন্যতম দাবিদার হতে পারেন। ওবিসি সমাজ থেকে তিনি এসেছেন। সোজা-সরল একজন মানুষ। তবে রাজনীতিতে তুখড় জ্ঞান রয়েছে তাঁর। এই নির্বাচনের ৬ মাস পরেই লোকসভা নির্বাচন হওয়ার কথা। বিজেপির একজন ক্লিন ইমেজের মুখ্যমন্ত্রী দরকার। যিনি হাইকমান্ডের নির্দেশ পুরোপুরি বাস্তবায়ন করবেন। আর সেদিকে তাকিকে অরুণ সাও যথেষ্ট বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি তিনি যে ওবিসি জাতিভুক্ত, ছত্তিশগড়ে তাদের সংখ্যা ভালো।

  • Chhattisgarh Election Results 2023: ওপি চৌধুরী

প্রাক্তন আমলা ওপি চৌধুরী লাইমলাইটে এসেছিলেন যখন তিনি চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন। শুধু তাই নয়, গত ২০১৮ সালের নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ওপি চৌধুরী যুব সম্প্রদায়ের খুব প্রিয়। সোশ্যাল মিডিয়াও তাঁর ফ্যান আছে অনেক। ফলে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী পদে অন্যতম দাবিদার হিসাবে প্রাক্তন আমলা ওপি চৌধুরীর নাম সামনে আসছে।

  • Chhattisgarh Election Results 2023: রাম বিচার নিতাম

অন্যদিকে ছত্তিসগড়ে কোনও আদিবাসী নেতাকে বিজেপি মুখ্যমন্ত্রী হিসাবে বসাতে পারে ছত্তিসগড়ে। এমন পরিস্থিতিতে শীর্ষে আসতে পারে রাম বিচার নিতামের নাম। এছাড়াও বিজেপি অন্য কোনও আদিবাসীকে চেহারাকেও মুখ্যমন্ত্রী হিসাবে তুলে আনতে পারে। এমনটাই জল্পনা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+